Donald Trump: মানুষের ভোটে ফিরলেন ট্রাম্প, ট্যুইটার ফিরিয়ে খুশি মাস্ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবার ট্যুইটার ফিরে পেলেন আমেরিকার প্রাক্তন প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। ট্যুইটারের অধিপতি বিলিওনেয়ার এলন মাস্কের বিচারে আবারও হারানো অ্যাকাউন্ট ফিরে পেলেন ট্রাম্প। এলন মাস্ক একটি ভোটের আয়োজন করে। সেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট ফের চালু করার বিষয়ে  সংখ্যাগরিষ্ঠ ভোট পান। এরপরে ট্যুইটার আজ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট পুনর্বহাল করেছে।

আরও পড়ুনঃ পৃথক রাঢ়বঙ্গের দাবিতে সরব বিজেপি বিধায়ক, ফের জল্পনা শুরু

মাস্ক বলেছিলেন যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হবে কারণ অধিকাংশ মানুষ পুনরুদ্ধারের পক্ষে ভোট দিয়েছেন। মাস্ক ট্যুইটারে একটি জনমত সমীক্ষা করেছেন। সেখানে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে ট্রাম্পের ট্যুইটার হ্যান্ডেলটি ফের চালু করা উচিত কি না। অধিকাংশ ট্যুইটার ব্যবহারকারী ট্রাম্পের অ্যাকাউন্ট ফের চালু করার সমর্থনে ভোট দিয়েছেন। এরপরে মাস্ক ট্যুইটারে বলেছেন, ‘জনগণ কথা বলেছে। ট্রাম্পকে পুনর্বহাল করা হবে। ভক্স পপুলি, ভক্স দেই’ অর্থাৎ মানুষের নির্বাচন ইশ্বররে নির্বাচন।

মানুষের ভোটে ফিরলেন ট্রাম্প, বড় ঘোষণা 
মানুষের ভোটে ফিরলেন ট্রাম্প, বড় ঘোষণা

প্রসঙ্গত, গত বছর ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা করার পর থেকে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। সেসময়, ট্রাম্পের টুইটার ব্যবহারকারী ছিল ৮ কোটি ৮০ লাখের বেশি। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে টুইটারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। বিভিন্ন নীতি ঘোষণা  থেকে রাজনৈতিক শত্রুদের কটাক্ষ সবটাই চলত ট্যুইটারের মাধ্যমে।

মানুষের ভোটে ফিরলেন ট্রাম্প, বড় ঘোষণা 

মানুষের ভোটে ফিরলেন ট্রাম্প, বড় ঘোষণা 
মানুষের ভোটে ফিরলেন ট্রাম্প, বড় ঘোষণা

গতকাল ট্রাম্পের বেশ কয়েকজন রাজনৈতিক মিত্র তাঁর ফিরে আসাকে স্বাগত জানান। তবে ট্রাম্প জানিয়েছেন, তাঁর কাছে ট্রুথ সোশ্যাল আছে। টুইটারে ফিরে আসবেন না কারণ এখন এটির কোন প্রয়োজন নেই তাঁর কাছে। ট্রাম্পের প্রোফাইল ফিরিয়ে আনা নিয়ে টুইটারের দৈনিক ২৩ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর মধ্যে ১ কোটি ৫০ লাখের মানুষ ভোট দেন। ৫১.৮ শতাংশ মানুষ টাম্পের পক্ষে ভোট দেন। আর ৪৮.২ শতাংশ মানুষ বিপক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠতার বিচারে ট্রাম্প এগিয়ে থাকার কারণে তাঁকে ট্যুইটার ফিরিয়ে দেয়া হবে বলে জানান এলন মাস্ক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন