সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ আসছে জো বিডেন-কমলার জন্য, বললেন বারাক ওবামা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ আসছে জো বিডেন-কমলার জন্য, আমেরিকা নির্বাচনের দুদিন আগে সাধারণ আমেরিকাবাসী যে ফোন কল পেয়েছেন সেটি হল ‘হ্যালো, আমি বারাক ওবামা বলছি, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ছিলাম। চিনতে পেরেছেন?’।আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট বারাক ওবামা, যিনি সাধারণ ভোটারদের ফোন করে ‘বন্ধু’ বিডেনকে সমর্থন করতে অনুরোধ করছেন।

আরও পড়ুনঃ করোনা আবহে হজযাত্রায় নির্দেশিকা জারি কেন্দ্রের,যাত্রীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক

এবারের আমেরিকার নির্বাচনে যার রেকর্ড ভেঙে দিলেন ৭৭ বছরের জো বিডেন। ছায়াসঙ্গী বিডেনের এই জয়কে বারাক বর্ণনা করলেন ‘ঐতিহাসিক’ হিসেবে। বললেন, ওঁকে যে সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, তা আগে কাউকে করতে হয়নি।

সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ আসছে জো বিডেন-কমলার জন্য, অনেক আগে থেকেই ইঙ্গিত ছিল যে এবারের আমেরিকার নির্বাচন অত্যন্ত কঠিন হতে চলেছে।যদিও শেষপর্যন্ত দেখা গেল বেশ বড় ব্যবধানেই জিতে গিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বিডেন। এর অনেকটা কৃতিত্ব প্রাপ্য ওবামারও

প্রচারে যখন বিডেন এবং ট্রাম্প সমানে সমানে টক্কর দিচ্ছেন, তখন নিজে আসরে নেমে তাঁর আমলের ভাইস প্রেসিডেন্টকে লড়াইয়ে সামান্য হলেও এগিয়ে দিয়েছেন তিনি। বিডেনের সমর্থনে হাতেগোনা যে কয়েকটি জনসভা তিনি করেছেন, তাতে ট্রাম্পের খামখেয়ালি মানসিকতা নিয়ে রসিকতাই বেশি করতে শোনা গিয়েছে ওবামাকে। বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অযোগ্য প্রেসিডেন্ট ট্রাম্প।

সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক কৌতুকের ধাঁচে তাঁর বক্তৃতাগুলি বেশ জনপ্রিয়তা পেয়েছে। শেষদিকে আরও উদ্যোগী হয়ে নিজে থেকে সাধারণ ভোটারদের ফোন করেছেন ওবামা। তাঁদের কাছে অনুরোধ করেছেন, “আপনারা ভোট দিন। বিডেনকে সমর্থন করুন।”কাঙ্খিত জয়ের পর বিডেন  এবং কমলা হ্যারিসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত