মৃত্যুর পরও বেঁচে থাকবেন গানওয়ালা, মরণোত্তর দেহদানের অঙ্গীকার সুমনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত জুলাই মাসে শারীরিক অসুস্থতার জন্য এসএসকেএমের উড অ্যান্ড বার্ন বিভাগে ভর্তি হয়েছিলেন কবির সুমন। গলা ব্যথা ও শ্বাস কষ্টের পাশাপাশি একধিক সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। সেইসঙ্গে নির্দিষ্ট সময় অন্তর জ্বর ও ঘুরে ফিরে আসছিল এই শিল্পীর। তাই প্রথমে চিকিৎসকদের তরফ থেকে করোনা সন্দেহ করা হলেও রিপোর্ট নেগেটিভ আশায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল তাঁর অনুরাগিরা।

আরও পড়ুনঃঅরিন্দমের পরিচালনায় ফের ফেলুদা পরম, তোপসে কে জানেন?

এবার আগের থেকে কিছুটা সুস্থ হয়েই নিজেকে নিয়ে নয়া পদক্ষেপ নিলেন এই সঙ্গীত শিল্পী, মরণোত্তর দেহদানের মূল অঙ্গীকার পত্রে সই করলেন তিনি। গতকাল রাতে নিজের সোশ্যাল সাইটে সেই অঙ্গিকার পত্রের একটি ছবি তুলে দেহদানের কথা উল্লেখ করেন তিনি। সেইসঙ্গে তিনি আরও লেখেন ” পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চিকিৎসক, সেবক, সেবিকের স্বাস্থ্য ব্যবস্থার সহযোগিতায় সেরে উঠছি কলকাতার এসএসকেএম হাসপাতালে।”

সেইসঙ্গে, নিজের ফেসবুকে তাঁর লেখা ‘আহীর বৈরাগী’ নামে একটি রাগের জন্ম দেওয়ার কথাও জানান তিনি। সেখানে সুভদ্রকল্যাণ রাণা নামে এক ব্যক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথমে ওই ব্যক্তি তাঁর থেকে রাগটি বাজানোর অনুমতি চান। এরপর তিনি অনুমতি দিলে রাগটি তুলে তা নিজের তবলায় বাজিয়ে এই শিল্পীকে শোনান ওই ব্যক্তি।

মৃত্যুর পরও বেঁচে থাকবেন গানওয়ালা, মরণোত্তর দেহদানের শপথ নিলেন কবির সুমন

মৃত্যুর পরও বেঁচে থাকবেন গানওয়ালা, মরণোত্তর দেহদানের অঙ্গীকার সুমনের
মৃত্যুর পরও বেঁচে থাকবেন গানওয়ালা, মরণোত্তর দেহদানের অঙ্গীকার সুমনের

এরপর ই নাকি সেই রাগটি কে নিজের বলে দাবি করতে শুরু করেন সুভদ্রকল্যাণ নামে ওই ব্যক্তি। যা নিয়ে হতাশা ও প্রকাশ করতে দেখা যায় কবির সুমন কে। তবে সেসবের মাঝেও মিথ্যাচারের বদলে সঙ্গীতে ব্রতী থাকার কথা বলেন এই শিল্পী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন