নজরবন্দি ব্যুরোঃ বাঙালিদের কাছে সব সময় রহস্য রোমাঞ্চ ভরা উপন্যাস গল্প খুব প্রিয়। তা সে ব্যোমকেশ হোক বা ফেলুদা। এই সব চরিত্রগুলো বাঙালির আত্মর সাথে মিশে গিয়েছে। বইয়ের পাতা থেকে সিনেমা এবং বর্তমানে OTT প্লাটফর্মে। গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ এবং ফেলুদা বাঙালির সবসময়ের ফেভারিট।
আরও পড়ুনঃ CPM-এর সঙ্গে গোপন আঁতাত, সামশেরগঞ্জে অধীরকে হারের গ্যারেন্টি অভিষেকের


আর তাই এবারে OTT প্লাটফর্মে আসছে ফেলুদার গল্প। সময় পাল্টে গেছে পাল্টে গিয়েছে ফেলুদা চরিত্রের অভিনেতারা। তাই এবার অরিন্দম শীলের পরিচালনায় ফেলুদার চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। বহু আগে পরমব্রত ছিলেন তোপসে। তারপর আড্ডাটাইমসের ফেলুদা সিরিজ়ে নিজের পরিচালনায় ফেলুদার ভূমিকায় অভিনয় করেছিলেন পরমব্রত।

এবার পরিচালক অরিন্দম শীল। কিন্তু তপসে হবেন কে? অরিন্দম শীলের পরিচালনায় এবার পাল্টে যাচ্ছে তোপসে। অরিন্দম শীল (Arindam Shil) পরিচালিত এই ওয়েব সিরিজে তোপসের ভূমিকায় দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে (Ritubrata Mukherjee)।এর আগে আড্ডাটাইমসের ফেলুদা সিরিজ়ে দেখা গিয়েছিল পরমব্রত ও ঋদ্ধি সেনের জুটিকে।



সেই সিরিজ়টি পরিচালনা করেছিলেন পরমব্রত (Parambrata)। অরিন্দমের সিরিজ়ের প্রথম সিজ়নের গল্প ‘গ্যাংটকে গণ্ডগোল’। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে পরপর ‘মহানন্দা’, ‘খেলা যখন’-এর শুট শেষ করেছেন পরিচালক।
অরিন্দমের পরিচালনায় ফের ফেলুদা পরম, তোপসে কে জানেন?
প্রসঙ্গত ফেলুদাকে নিয়ে সত্যজিৎ রায়ের নিজের পরিচালনায় যে কয়েকটি হাতেগোনা ছায়াছবি হয়েছে ‘সোনার কেল্লা’ থেকে শুরু করে ছেলে সন্দীপ রায়ের নির্দেশিত “বাদশাহী আংটি’- প্রত্যেকটি দর্শকের মধ্যে জনপ্রিয় হয়েছে। ছাপার অক্ষরে এবং বড়পর্দার পর ফেলুদা (Feluda) এখন ইন্টারনেটও ঢুকে পড়েছেন।







