CPM-এর সঙ্গে গোপন আঁতাত, সামশেরগঞ্জে অধীরকে হারের গ্যারেন্টি অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহুর্তে বাংলার রাজনীতির ভরকেন্দ্র হিসেবে অবস্থান করছে দক্ষিন কলকাতার ভবানীপুর। ৩০ শে হাইভোল্টেজ উপনির্বাচন সেখানে। প্রার্থী থেকে প্রচার কৌশল সবেতেই ঝাঁঝ রয়েছে ২১ এর ভোটের। তবে ভবানীপুর বাইপোল ছাড়াও একই দিনে অর্থাৎ ৩০ শে সেপ্টেম্বর পূর্ণাঙ্গ ভোট হবে বাংলার আরও দুই বিধানসভা কেন্দ্রে। আজ সেখানেই প্রচারে গিয়েছেন অভিষেক।

আরও পড়ুনঃ ফিরহাদের মন্তব্যে কার্যত শিলমোহর সুকান্তর, দল ছাড়তে চলেছেন BJP-র এই ‘বড় নেতা’!

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গীপুরের প্রার্থীদের প্রয়াণ ঘটেছিল ২১ এর ভোটের আগেই। সেই কারণে ওই দুই কেন্দ্রের ভোট হয়নি। বাংলায় ২৯২ আসনের ভোটের ফলাফলে গঠিত হয়েছে সরকার। এবার ওই দুই কেন্দ্রের বকেয়া ভোট হবে ৩০ শে। ভোটের আগেই প্রার্থী নিয়ে একপ্রস্ত টালবাহানা চলেছে সামশেরগঞ্জে। সংযুক্ত মোর্চা ভাঙার আগে ক্ষুব্ধ বিমান বসু জানিয়েছিলেন মুর্শিদাবাদের ভোট নিয়ে আলিমুদ্দিনকে অন্ধকারে রাখছে বিধানভবন।

অন্যদিকে প্রার্থী ঠিক হওয়ার পরেই বেঁকে বসেছিলেন তিনি নিজেই। মুর্শিদাবাদের কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছিল জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমানের ভাই জইদুর রহমানকে। শুরুতে তিনি বেঁকে বসলেও খোদ অধীরের বোঝানোতে রাজি হয়েছেন তিনি। আজ তৃণমূল প্রার্থী আমিনুল ইসলামের হয়ে প্রচারে গিয়ে নাম না করে সেই অধীর চৌধুরকেই বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অধীরকে তোপ অভিষেকের, অভিযোগ CPM-এর সঙ্গে গোপন আঁতাত বাঁধছে কংগ্রেস! 

CPM-এর সঙ্গে গোপন আঁতাত, সামশেরগঞ্জে অধীরকে হারের গ্যারেন্টি অভিষেকের
CPM-এর সঙ্গে গোপন আঁতাত, সামশেরগঞ্জে অধীরকে হারের গ্যারেন্টি অভিষেকের

কংগ্রেসকে একহাত নিয়ে সভা মঞ্চ থেকেই অভিষেক বলেন, ”সিপিএমের সঙ্গে গোপন আঁতাত করেছেন আপনারা, হেরে যাবেন। মুর্শিদাবাদে কংগ্রেস হারবে আর তৃণমূল হারাবে।” তার পরেই সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”বহরমপুরের সাংসদকে তো ভোটে নির্বাচিত করেছেন। তারপর থেকে তাঁকে কাছে পেয়েছেন? তৃণমূলকে জেতালে অনেক কাজ পেতেন।

CPM-এর সঙ্গে গোপন আঁতাত, সামশেরগঞ্জে অধীরকে হারের গ্যারেন্টি অভিষেকের
CPM-এর সঙ্গে গোপন আঁতাত, সামশেরগঞ্জে অধীরকে হারের গ্যারেন্টি অভিষেকের

এই জেলায় ২০টি আসনে জিতেছে তৃণমূল। বাকি ২ টিতেও জিততে হবে। আপনারা আমাদের প্রার্থীকে ভোট দিয়ে জেতান।” একই সঙ্গে ত্রিপুরা থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সব বিষয়েই সপাট সাফ বক্তব্য রেখছেন মুর্শিদাবাদে গিয়ে। সেখানের প্রচার সেরে ফিরেই তিনি ২৫-২৬ ফের প্রচার করবেন ভবানীপুরে,প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন