DEV: আজ থেকে শুরু ‘প্রধান’ এর শুটিং, ক্রিসমাসেই মুক্তি পাবে ছবি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের ডিসেম্বর মাসেই আসতে চলেছে ‘ইন্সপেক্টর প্রধান’। আজ থেকে শুরু হল দেবের নতুন ছবির শুটিং। নিজের সামাজিক মাধ্যম থেকে দেব নিজে সেই খবর সকল অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন। অভিনেতার পাশাপাশি সৌমিতৃষা কুন্ডুও নিজের সামাজিক মাধ্যমে এই খুশির সংবাদ শেয়ার করে নিয়েছেন।

আরও পড়ুনঃ ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা শুরু, বাংলা থেকে সেরা ছবি ‘কালকক্ষ’

যদিও দেব আগেই জানিয়েছিলেন যে আগস্ট মাসের শেষ থেকে শুরু হবে প্রধানের কাজ। যেমন কথা তেমন কাজ। আজ থেকেই শুরু হল শুভ সূচনা। এমনকি ছবির শুটিং শুরুর সাথে সাথে ছবি কবে মুক্তি পেতে পারে সেই আভাসও দিলেন অভিনেতা।

images 23

দেব ইনস্টাগ্রামে একটি ছবিও শেয়ার করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে খাকি জামা। জামার পকেটের ওপরে লেখা “যদি সব কিছু ঠিক থাকে। তা হলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ক্রিসমাসে। আজ থেকে শুরু হল শুটিং।” তবে পোস্টারটিতে দেবের মুখ কোনভাবেই দেখা যাচ্ছে না। শুধুমাত্র শরীরের একটি অংশই দেখা যাচ্ছে ছবিতে।

আজ থেকে শুরু ‘প্রধান’ এর শুটিং, শীঘ্রই মুক্তি পাবে ছবিটি

Soumitrisha kundu Dev

ছবি দেখে স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। অভিনেতাকে পুলিশের বেশে দেখা যাবে এই সিনেমাতে। এই ছবিতে ছোটপর্দার নায়িকা সৌমিতৃষা কুন্ডুও অভিষেক ঘটতে চলেছে। তাকে দেবের বিপরীতে দেখা যাবে। শুধু তাই নয় এই ছবিতে দেবের পাশাপাশি এক বিশেষ চরিত্রে সোহম চক্রবর্তীকেও দেখা যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর