নজরবন্দি ব্যুরোঃ বলিউডের এই প্রজন্মের কাপলদের মধ্যে দর্শকদের অন্যতম প্রিয় এবং সুইটেস্ট কাপল ছিল সারা কার্তিক জুটি। কিন্তু হঠাৎ ই ২০২০ সাল নাগাত তাদের ব্রেক আপ হয়। কিন্তু কে ব্রেক আপ করল বা কি কারনে ব্রেক আপ হল তা স্পষ্ট নয় এখনও অবধি। তা নিয়ে গুঞ্জন ও ছড়িয়েছিল নেট দুনিয়ায়। দুজনের মধ্যে কেউই মুখ খোলেননি তখন। তবে এবার কারণ জানালেন সারা।
আরও পড়ুনঃ Anubrata Mondal: কেষ্ট কোথায়? শনিবার থেকে তিনটি চিঠি পাঠাল ইডি


২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে পথ চলা শুরু হয়েছিল সারার। তারপর একে একে সিম্বা ও লাভ আজ কাল। যদিও লাভ আজ কাল বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিল। ঘটনা চক্রে সেই বছরই ব্রেক আপ হয়েছিল সারার। এই মুভি তে বিশাল নিন্দাও করেছিল বলি দর্শকরা তার অভিনয়কে। আবার কানাঘুষো শোনা গেছিলো বিচ্ছেদের জেরে মন বিষাদে সারা নাকি অভিনয়ে মন দিতে পারেনি।

আবার অনেক দর্শকদের মতে কার্তিক ছিল সারার লাকি চার্ম। তার সাথে সম্পর্ক শেষ হওয়াতেই নাকি এমন ঘটনা ঘটেছে। অনেক সাংবাদিক সভায় এবং অনেক অনুষ্ঠানে নিজের প্রাক্তনকে ঠেস মেড়ে কথা বলতেও ছাড়েননি সারা। তবে কার্তিক এই ব্যাপারে কোন শব্দ টুকুও বলেননি।
কার্তিকের সাথে বিচ্ছেদ নিয়ে এবার বিস্ফোরক সারা! মুখ খুললেন ফ্লপ সিনেমা নিয়েও

সম্প্রতি এক সাংবাদিক সভায় মুখ খুললেন সারা তিনি বলেন ২০২০ থেকে আমার খারাপ সময়ের শুরু হয়েছে। জানান অনেক কাছের মানুষরা নাকি ছেড়ে গিয়েছেন। তবে কার্তিকের নাম উল্লেখ করেনি। পর পর ফ্লপ মুভি নিয়ে প্রশ্ন করায় তিনি তার উত্তরে বলেন আমি এখনও অনেক ছোট অভিনয় শিখছি যদিও আমার প্রথম সিনেমা গুলি তে দর্শকরা অনেক ভালবাসা দিয়েছিলেন তিনি আরও জানান চলতি বছরে তার নতুন সিনেমা ‘এ ওয়াতান মেরে ওয়াতান’ রিলিস করতে চলেছে বক্স অফিসে সেখানে হয়ত দর্শকরা নিরাস হবেন না মন্তব্য সারা আলি খানের।









