নজরবন্দি ব্যুরোঃ ফেব্রুয়ারীর শুরুতেই দেশজুড়ে শীতের ঝোড়ো ইনিংস অব্যাহত। সিকিম-সহ হিমালয়ের পাদদশের রাজ্যগুলিতে তুষারপাতে বিরাম নেই। আর তারই মধ্যে দোসর ভূমিকম্প। মঙ্গলবার সকালে ৪.৯ মাত্রার কম্পনে কেঁপে উঠল সিকিম, কম্পন অনুভূত হল হিমালয়ের অপর প্রান্ত তাজিকিস্তানেও। আর তার জেরেই সিকিম অঞ্চলে নেমেছে ধস। সেইভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও কম্পন অনুভূত হয়েছে বেশকয়েকটি জায়গা জুড়ে।
আরও পড়ুনঃ৭ দফা দাবিতে শিক্ষক বিদ্রোহ, তাহলে চলতি মাসেই খুলছে স্কুল?
ফলে পরিস্থিতি বিপজ্জনক অবস্থানে রয়েছে বলে মত পরিবেশবিজ্ঞানীদের। তাই আফটারশকের আশঙ্কাও রয়েছে। সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৮.২২ নাগাদ আচমকাই কেঁপে ওঠে সিকিমের বিস্তীর্ণ অংশ। কম্পন অনুভূত হয় রাজধানী গ্যাংটকেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। কম্পনের উপকেন্দ্র পশ্চিম সিকিম থেকে ১৭০ কিমি দূরে ইউকসুম এলাকার উত্তর-পশ্চিমে।
পরিবেশবিজ্ঞানীদের মত, টানা তুষারপাতের জেরে ভূগর্ভ আর ভূপৃ্ষ্ঠের তাপমাত্রার বড়সড় ফারাক হচ্ছে। তাতেই বাড়ছে চ্যুতি এবং কম্পনের প্রবণতা। এমনই আবহাওয়া থাকলে আগামী দিনে এই অংশে আরও বেশ কয়েকটি ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তাঁরা। ফলে ওই এলাকার মাটি এই মুহূর্তে স্থিতিশীল নয়। মাটির অভ্যন্তরে নানা ক্রিয়া-প্রতিক্রিয়া চলছে। আর তার প্রভাবেই মঙ্গলবারের ভূমিকম্প বলে প্রাথমিকভাবে মনে করছেন বিশেষজ্ঞরা।Aa



