নজরবন্দি ব্যুরোঃ ৭ দফা দাবিতে শিক্ষক বিদ্রোহ, তাহলে চলতি মাসেই খুলছে স্কুল? আনলক পর্যায়ে দেশজুড়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(UGC) যেখানে গত বছরের নভেম্বর থেকে শিক্ষাঙ্গনে পঠন-পাঠন শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছিল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই পশ্চিমবঙ্গ সরকার উল্টো পথেই হেঁটে চলার সিদ্ধান্ত নেয়। কারন ছিল করোনাভাইরাস। বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের পথে হাঁটায় স্কুল খোলার ব্যাপারে কিছুটা আগ্রহ দেখালেও রাজ্য সরকার নির্দিষ্ট করে জানায়নি কবে খুলবে স্কুল। আর তাই স্কুল খোলার দাবি নিয়ে পথে নামলেন শিক্ষক-শিক্ষিকারা।
আরও পড়ুনঃ জমজমাট নবান্ন দখলের লড়াই, বদলি করা হল ১২০ ‘বিতর্কিত’ অফিসারকে!
৭ দফা দাবিতে শিক্ষক বিদ্রোহ, এদিন স্কুল খোলার দাবি নিয়ে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা দ্রুত স্কুল খোলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন বালুরঘাটে। ন্যাশনাল কাউন্সিল ফর আন-এইডেড স্কুল অর্গানাইজেশন এর ডাকে দেড়শো’রও বেশি স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে পৌঁছে বিক্ষোভ দেখান। স্কুল খোলা ও বেসরকারি স্কুলের শিক্ষকদের সরকারী ভাতা প্রদান, বাংলা শিক্ষা পোর্টালে বেসরকারি স্কুল গুলিকে অন্তর্ভুক্ত করা সহ মোট সাত টি বিষয়ে দাবি জানান তাঁরা।
বিধানসভা নির্বাচনের আগে বাংলার প্রথম জনমত সমীক্ষা, দেখুন বাংলার রায় ২০২১।
এদিকে স্কুল খোলার ব্যাপারে জানুয়ারি মাসে ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁরপর সেই বিষয়ে আর নতুন কোন তথ্য সামনে আসেনি। সেদিন রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করলে তিনি(পার্থ চট্টোপাধ্যায়) বলেন, “আমি বলে দিয়েছি স্কুল-কলেজ সব ইতিমধ্যে স্যানিটাইজ় করার কাজ শুরু করতে। রাজ্য সরকার যেদিন খুশি স্কুল খোলার নির্দেশ দিতে পারে। কোন রাজ্য কী করছে জানি না। কিন্তু আমাদেরকে তৈরি থাকতে হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে জীবাণুমুক্ত করা।”
সরকারি ভাবে কোন বিবৃতি সামনে না এলেও শিক্ষা দফতর সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসেই রাজ্যে খুলতে চলেছে শিক্ষাঙ্গন। শিক্ষাদফতর সূত্র জানিয়েছে, স্কুল খোলার অন্যতম কারন হল মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলতি মাসেই স্কুল খুলতে পারে রাজ্যে বলে জানিয়েছে সূত্র। কিন্তু কত তারিখ থেকে খুলবে স্কুল সেই সিদ্ধান্ত নেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনার পরেই। স্কুল যে খুলতে চলেছে সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত শিক্ষা দফতর।



