সাতসকালে পর পর ভূমিকম্প, কেঁপে উঠল অসম ও গুজরাত!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সাতসকালে পর পর ভূমিকম্প, করোনা আবহে দেশে ফের ভূমিকম্প। ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও গুজরাত। আজ সকাল ৭টা ৫৬ মিনিটে অসমের করিমগঞ্জ সহ বেশকিছু এলাকায় কম্পন অনুভূত হয়। গুজরাতের রাজকোটে কম্পন অনুভূত হয় সকাল ৭ টা ৪০ মিনিটে।

আরও পড়ুনঃ বাড়তে চলেছে ট্যাক্সি ভাড়া, উঠলেই ৫০ টাকা

সাতসকালে পর পর ভূমিকম্প, অসমে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.১গুজরাতে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। কম্পনের তীব্রতা বুঝতে পেরে স্থানীয়রা বাড়ি থেকে বেরিয়ে আসেন। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, গত তিন সপ্তাহের মধ্যে এই নিয়ে প্রায় ৮ বারের কাছাকাছি এই ভূমিকম্পের ঘটনা ঘটল। জুলাই মাসের ৮ তারিখ ভারতের বিভিন্ন-প্রান্তে চারটি ভূমিকম্প বোঝা গিয়েছে উত্তর থেকে উত্তর-পূর্ব ভারত।

কিছুক্ষণের ব্যবধানেই কেঁপেছে একের পর এক রাজ্য। বর্ষা শুরু হতেই বারবার ভূমিকম্পে কাঁপছে দেশের একাধিক অঞ্চল। বলে রাখা ভাল, গত সোমবার রাত ২ টো ১৭ নাগাদ আন্দামানে কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেল অনুযায়ী ৪.৩ ম্যানিটিউড ভূমিকম্প অনুভব করেছে আন্দামানের দিগলিপুর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর