নজরবন্দি ব্যুরো: দেশের প্রায় সব রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকার উপরে ডিজেল ও কোন কোন রাজ্যে পার করেছে সেঞ্চুরি। আর এর মধ্যে মধ্যবিত্তের চাপ বাড়িয়ে কালীপূজা দীপাবলীর মধ্যেই ফের একবার বাড়তে পারে রান্নার গ্যাসের দাম। সূত্রের খবর নভেম্বরের প্রথম সপ্তাহে বাড়ানো হতে পারে এই দাম। উল্লেখ্য ৬ অক্টোবর ২০২১, ১৪ কিলোর বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল ১৫ টাকা ।
আরও পড়ুনঃদুবাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রণ খোদ সৌরভের


তবে জুলাই ২০২১ থেকে এখনও পর্যন্ত এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৯০ টাকা বাড়ানো হয়েছে । তবে রান্নার গ্যাসের দাম সরকারের অনুমতি পাওয়ার পরই বাড়ানো হবে । বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৮৫.৪২ ডলার প্রতি ব্যারেলে পৌঁছে গিয়েছে । সৌদি আরবে এলপিজির দাম চলতি মাসে ৬০ শতাংশ বেড়ে ৮০০ ডলার প্রতি টন হয়ে গিয়েছে । এই দাম বৃদ্ধির ফলে এই দেশে বাড়তে পারে রান্নার গ্যাসের দাম।
এখন দেশে চলছে উৎসবের মরসুম এর মধ্যে করোনা আবহাওয়া। প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম।
কালীপুজোর মধ্যেই ফের বাড়তে পারে রান্নার গ্যাসের দাম, মাথায় হাত মধ্যবিত্তের



করোনার কারণে বন্ধ আছে অনেক কিছু ফলে কাজ হারিয়েছে বহু মানুষ। ফলে আর্থিক অনটন চলছে প্রায় সব মধ্যবিত্ত পরিবারে এর মধ্যে যুদ্ধের আরো একবার রান্নার গ্যাসের দাম বাড়ে তাহলে আরো আর্থিক অনটনের দিকে এগোবে দেশের মধ্যবিত্ত পরিবার।








