দুবাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রণ খোদ সৌরভের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুবাইয়ে বসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেই টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এবার অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল মমতা বন্দ্যোপাধ্যায় কে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রয়েছেন উত্তরবঙ্গে। সেখান থেকে আজই গোয়ায় উড়ে যাওয়ার কথা তাঁর। আজ বিকালেই গোয়া পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃবিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়ল সংক্রমণের সংখ্যা, সঙ্গে মৃত্যু

শুক্রবার গোয়ায় একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। শনিবার কলকাতা ফিরবেন তিনি। বোর্ডের তরফে বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হলেও মুখ্যমন্ত্রী দুবাই যেতে পারবেন কিনা সেটা স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, গোয়া থেকে কলকাতা ফেরার পর এ বিষয়য়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

উল্লেখ্য, এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে অনুষ্ঠিত হলেও এর আয়োজক ভারতই। দেশে করোনা পরিস্থিতির জন্যই বিশ্বকাপ আমিরশাহীতে (UAE) সরাতে বাধ্য হয়েছে ভারতীয় বোর্ড।

দুবাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রণ সৌরভের

দুবাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রণ খোদ সৌরভের

দেশের মাটিতে খেলা হলে এমনিতেও ইডেনের কোনও ম্যাচে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা ছিল। এবার দুবাইয়েও বিশ্বকাপের ফাইনাল দেখার আমন্ত্রণ পেলেন মমতা। যদিও শেষপর্যন্ত তিনি যাবেন কিনা, সেটা এখনও স্পষ্ট নয়।

দুবাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রণ খোদ সৌরভের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত