বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়ল সংক্রমণের সংখ্যা, সঙ্গে মৃত্যু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর মরসুমে রাজ্যে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। আর এবার সেই নিরিখেই বেশ খানিকটা বাড়ল দেশের করোনা সংক্রমণ। গত বছর পুজোর পর বেড়েছিল করোনা সংক্রমণ এবং তারপরেই এসেছিল করোনার বিধ্বংসী দ্বিতীয় ঢেউ। এবছরও উৎসবের মৌসুমের মাঝামাঝিতেই হঠাৎ করে দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে চিন্তিত বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃপাস করলেও চাকরি জোটেনি, বিক্ষোভ দেখিয়ে পুলিশের ঘাড়ধাক্কা খেলেন হবু শিক্ষকরা!

শেষ ২৪ ঘণ্টায় দেশে ফের একবার ছাড়িয়ে গেল ১৫ হাজারের দৈনিক আক্রান্তের সংখ্যা।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে তথ্য দিয়েছে তাতে দেখা গিয়েছে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ০২১ জন। এদিন সেই অঙ্ক বেড়ে গিয়ে হয়েছে ১৬ হাজার ১৫৬ জন। এই জায়গা থেকে আশঙ্কা বাড়ছে।  অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৭৩৩ জনের।এর মধ্যে ৬২২ জনের মৃত্যু হয়েছে কেরলে।

গত কয়েক দিন ধরেই দক্ষিণের এই রাজ্যে মৃতের সংখ্যা অনেকটাই বেশি। । কেরল ছাড়া মহারাষ্ট্র (৩৮), কর্নাটক (১৩), তামিলনাড়ু (১২) এবং পশ্চিমবঙ্গে (১৫) মৃতের সংখ্যা বেশি। বাকি সমস্ত রাজ্যে তা ১০-এর কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৩১ হাজার ৮০৯ জন।

বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়ল সংক্রমণের সংখ্যা, সঙ্গে মৃত্যু

বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়ল সংক্রমণের সংখ্যা, সঙ্গে মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৬ কমে দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৬০ হাজার ৯৮৯ জন। এই রাজ্যে দুর্গাপুজোর পর থেকেই রাজ্যে বাড়ছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় এরাজ্যে ৯৭৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। ক্রমাগত সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে।

বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়ল সংক্রমণের সংখ্যা, সঙ্গে মৃত্যু

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত