ভিড় সামলাতে বাড়ছে মেট্রোর সংখ্যা, ব্যাস্ত সময়ে ৭ মিনিট অন্তর চলবে মেট্রো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ভিড় সামলাতে বাড়ছে মেট্রোর সংখ্যা, আজ থেকেই চালু হল লোকাল ট্রেন পরিষেবা। আর তার আগেই ভিড় সামলাতে মেট্রোর সংখ্যা বাড়াল মেট্রো কর্তৃপক্ষ। করেনা আবহে যা এখনও পর্যন্ত নিউ নর্মালের দুনিয়ায় সর্বাধিক। ফলে, ১৫২ টির জায়গায়, এখন ১৯০ টি মেট্রো বাড়ানো হয়েছে। মোট ৩৮ টি মেট্রো বাড়ানো হয়েছে বলে খবর৷

আরও পড়ুনঃ ধনতেরাসের আগে আবারও কমল সোনার দাম।

মেট্রো সূত্রে জানা যায়, ব্যাস্ত সময়ে সকাল সন্ধেতে সাত মিনিট অন্তর অন্তর মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ থেকে দমদমের দিকে সাড়ে ৯টা থেকে বিকেল ৪টে থেকে ৮টা পর্যন্ত এই ব্যবধানেই চলবে মেট্রো। মেট্রোর সংখ্যা বাড়ছে নোয়াপাড়ার দিকেও। সারাদিনে ১৪৯ টি মেট্রো নোয়াপাড়া থেকে কবি সুভাষের মধ্যে যাতায়াত করবে।

ফলে মেট্রো কর্তৃপক্ষদের অনুমান আজ থেকে লোকাল ট্রেন চালু হওয়ার কারণে দমদম থেকে অনেই মেট্রোতে চেপে নিজের গন্তব্যে পৌঁছাবে। ফলে স্বাভাবিক ভাবেই ভিড় হওয়ার সম্ভবনা প্রবল। এই করোনা আবহে ভিড় এড়াতেই এই ব্যবস্থা। করোনা আবহেই দীর্ঘ আট নাস পর, আজ থেকে স্বাস্থ্যবিধি মেনেই চালু হল লোকাল ট্রেন।

ভিড় সামলাতে বাড়ছে মেট্রোর সংখ্যা, সকাল থেকেই বিভিন্ন স্টেশনে দেখা গিয়েছে মানুষের ঢল। লোকাল ট্রেন চালু হওয়ার পরেই ভিড় হতে পারে মেট্রো গুলিতে। আর সেই কথা মাথায় রেখেই স্বাস্থ্যবিধি মানতেই এই সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। উল্লেখ্য, লোকাল ট্রেন চালু হওয়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবার বরানগর থেকে দক্ষিনেশ্বর মেট্রোর পথ ঘুরে দেখলেন, মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী। এদিকের প্রায় চার কিলোমিটার মেট্রোর কাজ প্রায় শেষের পথে। ফলে ডিসেম্বরেই সম্পূর্ণ হতে পারে মেট্রোর কাজ। কাজ শেষ হলেই সামনের বছর থেকেই খুলে যেতে পারে এই রুটটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত