নজরবন্দি ব্যুরো: করোনা আবহে পড়ুয়াদের কথা ভেবে নতুন গাইড লাইন ইউজিসি-র। করোনা গোটা দুনিয়ার সময়কে থামিয়ে দিয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থা তেও হয়েছে ব্যাপক ক্ষতি। তাই দীর্ঘ কয়েক মাসের ক্ষতির ধাক্কা সামলাতে নতুন গাইড লাইন তৈরি করে আগামী দিনগুলিতে গতি আনতে নেমে পড়লো ইউজিসি।নভেম্বর থেকে শুরু হবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস একথা আগেই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ।
আরও পড়ুনঃ যাত্রীদের সুবিধার জন্য সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা।


এবার একগুচ্ছ গাইডলাইন জারী করেছে তারা।শুক্রবার ইউজিসির তরফে তিন পাতার মোট আট দফা গাইডলাইন প্রকাশ করা হয়। ওই গাইডলাইনে বলা হয়েছে। ১. ২০২০-২১ শিক্ষাবর্ষ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের পঠন-পাঠনের ক্ষতি আটকাতে প্রয়ােজন হলে সপ্তাহে ৬ দিন ক্লাস নিতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে। ২. শিক্ষা প্রতিষ্ঠানগুলি মনে করলে প্রভিশনাল অ্যাডমিশন করতে পারে। প্রয়োজনে ৩১ ডিসেম্বর পর্যন্ত যাবতীয় নথি গ্রহণ করতে পারবে। ৩. প্রবেশিকা বা মেধাভিত্তিক ছাত্র ভরতির প্রক্রিয়া অক্টোবর মধ্যেই শেষ করতে হবে।
তবে বাকি থাকা আসনে ৩০ নভেম্বর পর্যন্ত পড়ুয়া ভরতি নেওয়া যাবে।৪. স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পয়লা নভেম্বর থেকে প্রথম সেমিস্টার বা প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে।তবে যদি কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ফলপ্রকাশ দেরিতে হয় সেক্ষেত্রে ১৮ নভেম্বরের পর ক্লাস শুরু করতে পারে।তবে এই সময়কালে অনলাইনকিংবা অফলাইনেপঠনপাঠন চালু রাখতে হবে।৫. কোভিড পরিস্থিতিতে অর্থনীতির হাল সকলেরই অত্যন্ত খারাপ।
সেকথা মাথায় রেখে যে সমস্ত ছাত্রছাত্রীর আবেদন বাতিল হবে তাদের পুরাে টাকা ফেরত দিতে হবে।৬. সমস্ত রকম কোভিড বিধি মেনেই ক্লাস নিতে হবে।সেক্ষেত্রে ইউজিসির প্রকাশিত ২৯ এপ্রিল কিংবা ৬ জুলাইয়ের বিধি মেনে চলতে হবে। ৭. ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে করােনাকালে প্রয়ােজন হলে বিশ্ববিদ্যালয়গুলি (University) নিয়ম বদল করতে পারে।


করোনা আবহে পড়ুয়াদের কথা ভেবে নতুন গাইড লাইন ইউজিসি-র। ৮. যদি বর্তমান পরিস্থিতিতে ছাত্রছাত্রী ভরতির ক্ষেত্রে কোনও সমস্যা হয় তবে ছাত্র ভরতির প্রক্রিয়ায় বদল আনতে পারে। যদিও ইউজিসি তরফের জারি করা গাইডলাইনের প্রেক্ষিতে এখনও পর্যন্ত রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







