বিজেপির ‘বঙ্গভঙ্গ’ প্রত্যাশা, বিরোধীতায় সরকারের পাশে দাঁড়াল বাম-কংগ্রেস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিজেপির ‘বঙ্গভঙ্গ’ প্রত্যাশা,  উত্তরবঙ্গ কে আলাদা রাজ্য করা নিয়ে বিজেপির সাংসদ ও বিধায়কদের মন্তব্য তোলপাড় রাজ্য রাজনীতি।‌ এই মন্তব্যে এবার সরকারের পাশে দাঁড়িয়ে তীব্র বিরোধিতা করল সিপিআইএম এবং কংগ্রেস। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন,’পশ্চিমবঙ্গ দিবসে’ বাংলাকে ভাঙার দাবি তোলা হচ্ছে। আসলে স্বাধীনতার পর থেকেই বাংলাকে ভাগ করে বাঙালির জাতিসত্বার সর্বনাশ করার চেষ্টা চালাচ্ছে বিজেপি।

আরও পড়ুনঃ প্রায় তিন মাস পর দেশে করোনা সংক্রমণ ৫০ হাজারের নিচে, টিকাকরণ হল রেকর্ড সংখ্যায়

অপরদিকে একই ইস্যু নিয়ে কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, এই চক্রান্ত আগেও হয়েছে। বিভিন্ন সময়ে নানা নাম দিয়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছে। এটা বিজেপির পরিকল্পিত প্রচার। কংগ্রেস এই চক্রান্তের বিরোধী । অপরদিকে বিজেপি সাংসদ ও বিধায়কের তোলা দাবির বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রদেশ সভাপতি ও কংগ্রেস সংসদীয় দলের নেতা অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, গোর্খাল্যান্ড, কামতাপুরি বা গ্রেটার কোচবিহারের নামে বারবার উত্তরবঙ্গকে আলাদা করার চক্রান্ত হয়েছে।

বিজেপির ‘বঙ্গভঙ্গ’ প্রত্যাশা, আলাদা রাজ্য হলে সেখানকার উন্নয়ন হবে সেখানকার মানুষকে ভুল বোঝান হয়েছে বলে দাবি করেন তিনি। একজন সাংসদ বলছেন বলে গুরুত্ব না দিয়ে বসে থাকলে হবে না। এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে বলে অভিযোগ অধীরের। ফলে গোর্খাল্যান্ড পাতা বাংলা ভাগের বিজেপি সাংসদ এবং বিধায়কদের এই মন্তব্যে রাজ্য রাজনীতি তোলপাড়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর