নজরবন্দি ব্যুরো: প্রায় তিন মাস পর দেশে করোনা সংক্রমণ ৫০ হাজারের নিচে, দ্বিতীয় ঢেউয়ের আতঙ্কের দিন পেরিয়ে সুস্থ হচ্ছে ভারত। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্র কে দেওয়া হিসেব অনুযায়ী দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। সব মিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লক্ষ ৭৭ হাজার ৮৬১ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জনের। দেশের দৈনিক সংক্রমণের হার অনেকদিন ধরেই নিম্নমুখী। বিশ্বে এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমে হয়েছে ৬ লক্ষ্য ৬২ হাজার ৫২১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮১ হাজার ৮৮৯ জন।
প্রায় তিন মাস পর দেশে করোনা সংক্রমণ ৫০ হাজারের নিচে, ইতিমধ্যেই টিকাকরণ কর্মসূচির দ্বিতীয় দিনেও রেকর্ড করলো ভারত গত ২৪ ঘন্টায় টিকাকরণ হয়েছে ৮৬ লক্ষ ১৬ হাজার জনের। অপরদিকে গত ২৪ ঘন্টায় দেশে করোনা টেস্ট হয়েছে ১৬ লক্ষের বেশি।



