দেশের তিন রাজ্যে মিলল ‘ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট’! করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় বিশেষজ্ঞরা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশের তিন রাজ্যে মিলল ‘ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে’! দেশে যখন কমছে করোনা সংক্রমণ যখন কমছে মৃত্যুর সংখ্যা যখন আস্তে আস্তে স্বাভাবিক হতে চলেছে জনজীবন ঠিক তখনই কোভিডের নতুন প্রকারভেদ ডেল্টা প্লাস নিয়ে আশঙ্কার মেঘ।

আরও পড়ুনঃ মঙ্গলে মঙ্গল! আজ থেকেই ভক্তদের জন্য খুলে গেল কালীঘাট মন্দির

গত ১৬ জুন মধ্যপ্রদেশে এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত প্রথম কেসের খোঁজ সামনে এসেছিল। এবার কয়েকদিনের মধ্যেই কেরল জানালো সেখানে ৩ টি ও মহারাষ্ট্র জানিয়েছে সেখানে ২১টি ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের আক্রান্তের খোঁজ মিলেছে। এর মধ্যেই ব্রিটেনে করোনার এই নতুন স্থানে পিছিয়ে গিয়েছে আনলক পর্ব।

দেশের তিন রাজ্যে মিলল ‘ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে’! বিশেষজ্ঞরা মনে করছেন করোনার এই নতুন স্টেন ডেকে আনছে তৃতীয় ঢেউ। এই ডেল্টা স্টেন অতি সংক্রমণের পাশাপাশি করোনার চেনা উপসর্গগুলি থাকছে না। এতেই আরও বেশি চিন্তিত হয়ে পড়ছে বিশেষজ্ঞরা। মহারাষ্ট্র সরকার কিছুদিন আগেই আশংকা প্রকাশ করেছিল এই ডেল্টা স্ট্রেনের হাত ধরেই ভারতে প্রবেশ করছে করোনার তৃতীয় ঢেউ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর