নজরবন্দি ব্যুরো: মঙ্গলে মঙ্গল! আজ থেকেই ভক্তদের জন্য খুলে গেল কালীঘাট মন্দির। রাজ্যের সংক্রমণ এখন নিয়ন্ত্রণে। কমেছে মৃত্যুর সংখ্যাও । আর তাই ধীরে ধীরে শিথিল হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান মন্দির। কিছুদিন আগেই খুলে দেওয়া হয়েছে তারাপীঠের মন্দির। আর আজ মঙ্গলবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হলো কালীঘাট মন্দির।
আরও পড়ুনঃ ফের বাংলার মামলা থেকে সরলেন বাঙালি বিচারপতি, নারদ মামলা লড়ছেন না অনিরুদ্ধ
প্রায় এক মাস পর খুলল হিন্দুদের এই বিখ্যাত ধর্মস্থান।মঙ্গলবার মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকে প্রতিদিন ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে করোনা বিধি মেনেই মন্দিরে প্রবেশ করা যাবে। তবে গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা বহালই থাকছে। মন্দির খুলে দেওয়ার কারণে খুশি পুরোহিত, পুজার ফুল এবং ডালা বিক্রেতা থেকে শুরু করে সকলেই।
মঙ্গলে মঙ্গল! আজ থেকেই ভক্তদের জন্য খুলে গেল কালীঘাট মন্দির। অন্যদিকে, সোমবার থেকে তারকেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশের সময়সীমা বৃদ্ধি করেছে মন্দির কর্তৃপক্ষ। সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। তবে আগের মতোই পুণ্যার্থীদের জন্য বন্ধ থাকবে মন্দিরের গর্ভগৃহ। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত ৯ মে থেকে সম্পূর্ণ বন্ধ ছিল মন্দির। ৩ জুন ভক্তদের জন্য এই মন্দির খুলে দেওয়া হয়।



