বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে রাজ্য সরকারের সাহায্য প্রার্থনা অসহায় মৃৎ শিল্পীদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অঞ্জন বল, বালুরঘাটঃ বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে রাজ্য সরকারের সাহায্য প্রার্থনা মৃৎ শিল্পীদের। মাঝে আর কয়েকটা দিনই বাকি তারপরেই বিশ্বকর্মা পুজোয় মাতবে বাঙালি। প্রতিবছর বিশ্বকর্মা পূজো উপলক্ষে এতদিনে সাজ সাজ রব পড়ে যায় বালুরঘাটের কুমোরটুলি গুলিতে। বালুরঘাটের কুমারটুলি গুলিতে ব্যস্ততার শেষ মুহূর্ত বিরাজ করে এই সময়। কিন্তু করোনা পরিস্থিতিতে অন্য বছরের সাথে এই বছরের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

আরও পড়ুনঃ কলকাতায় শুরু হল মেট্রো পরিষেবা। জানুন এই নতুন নিয়মগুলি।

করোনা আবহে এবছর বালুরঘাটের মৃৎ শিল্পীদের কাছে বিশ্বকর্মা ঠাকুর তৈরীর অর্ডার নেই বললেই চলে। বালুরঘাট শহরের কুমারটুলি গুলি ঘুরতে গিয়ে দেখা গেল অন্যান্য বছরের তুলনায় এ বছর ঠাকুর তৈরি হয়েছে যৎসামান্যই। দশ ভাগের এক ভাগও নয়। তাই সমস্যায় পড়েছেন বিশ্বকর্মা পুজোর ঠাকুর তৈরি ওপর নির্ভর করে থাকে অনেক মৃৎশিল্পীই।

তাদের সারা বছরের রুজির একটা বড় যোগান এই বিশ্বকর্মা পুজোর ঠাকুর তৈরী । কিন্তু এই বছর করোনা সংকটের জেরে অর্ডার না আসায় তারা সমস্যায় পড়েছেন। পাশাপাশি অর্ডার নেই মুকুট তৈরীর শোলা শিল্পীদের কাছেও ফলে তারাও অর্থ সংকটে ভুগছেন। পাশাপাশি করোনা সংকট এর জেরে লকডাউন চলতে থাকার কারণে গত চৈত্র মাস থেকে সেভাবে পূজা-পার্বণ না হওয়ায় সেভাবে তৈরি হয়নি কোন ঠাকুর।

বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে রাজ্য সরকারের সাহায্য প্রার্থনা মৃৎ শিল্পীদের। বালুরঘাটের মৃৎশিল্পীদের পরিবারে প্রবল অর্থ সংকট দেখা দিয়েছে। এমত অবস্থায় তারা রাজ্য সরকারের সাহায্য প্রার্থনা করেছেন। তারা চাইছেন যাতে এই মহা সংকটকালে তাদের যে অর্থ সংকট তৈরি হয়েছে তা দূর করতে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা দূর করতে সচেষ্ট হন এটাই এখন তাদের প্রার্থনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত