বিদ্বেষ মূলক পোষ্টের কারণে, ফের ডেকে পাঠানো হল ফেসবুক ইন্ডিয়ার কর্তাকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিদ্বেষ মূলক পোষ্টের কারণে ফের ডেকে পাঠানো হল ফেসবুক ইন্ডিয়ার কর্তাকে। দিল্লি বিধানসভার ‘শান্তি ও সম্প্রীতি রক্ষা কমিটি সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ মূলক পোস্ট এ কারণে  ভারতের ফেসবুক কর্তাদের  ডেকে পাঠালেন সংক্রান্ত কমিটি। এর আগেও এই সোশ্যাল মিডিয়া সংস্থার ভারতীয় শাখার কর্তাদের তলব করা হয়েছিল।

আরও পড়ুনঃ বিদ্বেষ মূলক পোষ্টের কারণে ফের ডেকে পাঠানো হল ফেসবুক ইন্ডিয়ার কর্তাকে।

কিন্তু সেইসময় তাঁরা হাজির হননি। তাই ফের সমন পাঠাল আপ বিধায়ক রাঘব চাড্ডার নেতৃত্বাধীন কমিটি। এদিন হুঁশিয়ারির সুরে এক বিবৃতিতে সদস্যরা জানিয়েছেন, এবারেও যদি ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহন সহ অন্যান্য কর্তারা হাজির না হন তাহলে আইনানুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে ফেসবুক ইন্ডিয়ার বিরুদ্ধে।

ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি নেতাদের বিদ্বেষমূলক পোস্ট সরিয়ে দিতে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি।

এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বিজেপির দ্বারা প্রভাবিত বলেও অভিযোগ উঠেছে। এই অভিযোগের উপর ভিত্তি করেই ফেসবুক কে  ডেকে পাঠানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত