নজরবন্দি ব্যুরো: রাজ্যপাল বৈঠকে ব্যস্ত দিল্লিতে, আর এদিকে নতুন রাজ্যপাল নিয়োগ নিয়ে জল্পনা রাজ্য সরকার এবং বর্তমান রাজ্যের রাজ্যপাল এর মধ্যে সংঘাত কোন নতুন ঘটনা নয়। জাগদীপ ধনকার এর সাথে তৃণমূল সরকারের ঠান্ডা লড়াই বহুদিন থেকেই। আর এই ঠান্ডা লড়াই মাঝে মাঝে টুইটারে চিঠিতে এমনকি সাংবাদিক সম্মেলনে একে অপরের উপরে উত্তপ্ত বাক্য বিনিময় সবকিছুই দেখেছে বাংলার মানুষ।
আরও পড়ুনঃ দেশে ফের কমলো করোনা আক্রান্তের সংখ্যা, স্বস্তি দিয়ে কমল মৃত্যু হারও।
তৃতীয়বার বিপুল সংখ্যক সিট নিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার গঠনের পর ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। অবশেষে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে কথা বলার পরেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেখানে তিনি কেন্দ্রের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন দেখা করার কথা আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ও কার্যক্ষম দিল্লিতে গিয়ে মন্ত্রীদের সাথে আলোচনা করছেন ঠিক তখনই বাংলায় শুরু হয়েছে রাজ্যপাল পরিবর্তনের জল্পনা।প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচবের পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছিল জগদীপ ধনকড়কে৷ কিন্তু কোনদিনই রাজ্য এবং রাজ্যপালের সম্পর্ক মধুর ছিল না। কিন্তু প্রশ্ন হল নতুন রাজ্যপাল কে হতে পারেন?
রাজ্যপাল বৈঠকে ব্যস্ত দিল্লিতে, আর এদিকে নতুন রাজ্যপাল নিয়োগ নিয়ে জল্পনা সূত্রের খবর নতুন রাজ্যপাল হিসেবে নাম উঠে আসছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত আরিফ মহম্মদ খানের। এক সময় তিনি রাজীব গান্ধীর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন৷ পরে কংগ্রেস ছেড়ে জনতা দল ও তারপর বিজেপি’তে যোগ দেন৷ তিনি এখন কেরলের রাজ্যপাল৷








