করোনা আবহেই রাজ্যে শুরু উৎসবের মরসুম। খুলছে পার্ক, চিড়িয়াখানা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহেই রাজ্যে শুরু উৎসবের মরসুম। খুলছে পার্ক, চিড়িয়াখানা। আগামী মাসের ২ তারিখ থেকেই খুলে যাবে চিড়িয়াখানা । সেপ্টেম্বর এর ২৩ তারিখ থেকে খুলবে রাজ্যের সমস্ত পার্ক ও অভয়ারণ্য । এমনটাই জানাচ্ছে সরকার । অনলাইনে কাটতে হবে টিকিট। মানতে হবে কিছু বিধিনিষেধও।

আরও পড়ুনঃ করোনা কে সাথে নিয়েই রাজ্যে শুরু উৎসবের মরসুম। খুলছে বিনোদন পার্ক, চিড়িয়াখানা।

করোনা পরিস্তিতিকে সাথে নিয়েই শীতের আগে রাজ্যে সবরকম পার্ক, উদ্যানের পাশাপাশি চিড়িয়াখানা খোলার অনুমতি দিল রাজ্য সরকার। তবে কোভিড বিধি মেনেই পর্যটকরা সেখানে যেতে পারবেন বলে জানিয়েছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। একদিকে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। ঠিক তখনই শুরু হয়ে গিয়েছে আনলক ৪। ধীরে ধীরে উত্‍সবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্যে।

করোনা আবহেই রাজ্যে শুরু উৎসবের মরসুম। মেট্রো চলাচলের পরই অক্টোবরেই খুলে দেওয়া হচ্ছে রাজ্যের সব চিড়িয়াখানা। খুলে যাচ্ছে শিলিগুড়ি সাফারি পার্কও। এমনকী অভয়ারণ্যের দরজাও খোলা হচ্ছে। তবে হাতি সাফারি করা যাবে না বলে জানানো হয়েছে। তবে কিছু বিধিনিষেধ মানতে বলা হয়েছে। কি সেই বিধিনিষেধ , আসুন একনজরে দেখে নেওয়া যাক।

১। ১০ বছরের নিচে ও ৬৫ বছরের উর্দ্ধে কাউকেই চিড়িয়াখানাই প্রবেশ করতে দেওয়া হবে না। ২। টিকিট কাটতে হবে অনলাইনে। ৩। সোশ্যাল ডিসটানন্সিং ছাড়াও ফেস কভার বা মাস্ক পরতে হবে। ৪। যেকোনো ধরণের গাড়ি, নৌকা বা লঞ্চ চড়ার আগে সানিটাইজার মাখতে হবে। ৫।এলিফান্ট সাফারি আপাতত বন্ধ থাকবে।

৬। এসব বিধিনিষেধের মানার পরও পার্ক কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে কিছু কিছু জায়গা বন্ধ রাখতে পারে। এমনকি মাঝে মাঝে করোনা ছড়ানো থেকে আটকাতে পার্ক বন্ধ রাখারও সিদ্ধান্ত নিতে পারে। ৭। শরীরের তাপমাত্রা নর্মাল থাকলে তবেই ঢুকতে দেওয়া হবে । নর্মাল টেম্পারেচার না থাকলে ঢুকতে দেওয়া হবে না । এমনকি টাকাও ফেরত দেওয়া যাবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর