পরনে লাল শাড়ি, লাল টিপ, নাকে নথ পরে শীঘ্রই দেখা যাবে অক্ষয় কুমারকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : মহালয়া মানেই বাঙালীদের কাছে উৎসবের মরশুম। দুর্গাপুজোর পর কিছুদিন পরই দীপাবলীর রঙিন উৎসব। করোনার জেরে দীপাবলীর দিনটিকেই বেছে নিয়েছেন অক্ষয় কুমার। অর্থ্যাৎ ৯ নভেম্বর সম্পূর্ণ নতুন রূপে তাঁকে দেখা যাবে।

আরও পড়ুনঃ এক ধাক্কায় আড়াই হাজার টাকা বাড়ল সোনার দাম। করোনায় বিপর্যস্ত বাংলাদেশ।

মাল্টিপ্লেক্স না খুললেও ঘরে বসে মুঠো ফোনেও দেখতে পারেন মুভিটি। আগামী ৯ নভেম্বর মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার ও কিয়ারা আদবানী অভিনীত Lakshmibomb। এটি তামিল সিনেমা ‘কাঙ্চনা’ র রিমেক।

ছবিটি দেখা যাবে @disneyplushotstarvip ও Disney + Hotstar Vip তে। নতুন আঙ্গিকে অক্ষয় কুমারকে দেখতে একটু ভয়ও লাগতে পারে। একেবারে অন্যরকম এই মুভিটি রিলিজের অপেক্ষায় একটু নার্ভাস বলে জানিয়েছেন অভীনেতা নিজেই।

আজ ইন্টাগ্রামে মুভির একটি ছবি পোস্ট করে এমনটাই লিখেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত