নজরবন্দি ব্যুরোঃ দলের সঙ্গে দুরত্ব বেড়েছিল আগেই, এবার সেই কথাই প্রকাশ্যে নিয়ে এলেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার৷ ডায়মন্ড হারবারের বিধায়কের প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ নিয়ে অস্বস্তিতে মমতার দল। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত দীপক হালদার ।
আরও পরুনঃ আগামী ১১ জানুয়ারি নবান্ন অভিযান ও অনশন কর্মসূচীর ডাক শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের
জানা গেছে, কয়েক দিন আগেই তিনি শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যান দেখা করতে। কিন্তু সেই সাক্ষাৎকারকে শুধু সৌজন্যমূলক বলেই দাবি ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়কের। তার কয়েকদিনের মাথাতেই দলের অস্বস্তি বাড়িয়ে ক্ষোভ প্রকাশ করলেন দীপক হালদার। তিনি বলেন, সাড়ে চার বছরে কাজ করতে পারিনি। এলাকাবাসী এর জবাব ঠিকই দেবে।
তিনি বলেন, ‘দল মনে করলে আমার বদলে অন্য কাউকে এখানে প্রার্থী করতেই পারে৷’ সূত্রের খবর, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শেষ দুটি সভায় উপস্থিত ছিলেন না বিধায়ক দীপক হালদার৷ তারপর থেকেই তাকে নিয়ে শুরু হয় নানান জল্পনা। দীপক- শোভনের সাক্ষাৎকার গুরুত্ব না দিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিক বলেন, দির্ঘদিনের পরিচয়, তাই তাঁরা দেখাকরতেই পারেন।
দলের সঙ্গে দুরত্ব বেড়েছিল আগেই, কিন্তু এটা না করলেই পারতেন দীপক হালদার। সামনেই বঙ্গে নির্বাচন। আর তার আগেই চলছে দলবদলের পালা। এবার ফাটল অভিষেকের গড়ে। বলাই বাহুল্য, এই ঘটনার পর তৃণমূলের চাপ বাড়বে। উল্লেখ্য, একসময় দক্ষিণ চব্বিশ পরগণা শোভনেরও গড় হিসেবে পরিচিতি ছিল৷ পরবর্তি সময়ে পর পর দুবার নির্বাচনে জয় লাভ করে সেখানের সাংসদ নির্বাচিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।



