জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে উদ্বিগ্নে এপার বাংলাও। এবার এই আবহে শুরু রাজনৈতিক তরজা। বাংলাদেশে ইস্যুতে এবার রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা করল বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলিপ ঘোষ। বাংলাদেশের মতো পরিস্থিতি এ রাজ্যেও শীঘ্রই হবে বলে দাবি দিলিপ ঘোষের। শেখ হাসিনার মতই মমতা বন্দ্যপাধ্যায়কেও লুকিয়ে পালাতে হবে বলে দাবি দিলিপ ঘোষের।
এদিন সাংবাদিক দের মুখোমুখি দিলিপ ঘোষ বলেন, “ইসলামিক দেশে গনতন্ত্র সফল হয়না। তবে পড়শি দেশ হিসেবে আমাদেরও একটা চিন্তা থাকে। বাংলাদেশে গণ্ডগোল হলেই হিন্দুদের অপর আক্রমণ হয়। কিন্তু তাঁদের নিয়ে কেউ কিছু বলছেনা।” এরপর তিনি বাংলাদেশের আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, “যারা সরকারি সম্পত্তিতে হামলা করছে ধ্বংস করছে। পার্লামেন্টে লুটপাট করছে তারা আসলে কারও নয়। তার দেশ বিরোধী।”
এরপরেই তিনি বাংলার প্রসঙ্গ টেনে বলেন, “আজকে যারা বাংলাদেশে লুটপাট করছে সরকারি জিনিসপত্র, তারাই এরাজ্যে ঢুকে সিএএ পাশ হওয়ার পরে বাড়ি-ঘর জ্বালিয়ে ছিল,স্টেশন জ্বালিয়েছিল, সরকারি জিনিসপত্র ভাঙচুর করেছিল। আবার এই লোকেরাই ২০২১ এর নির্বাচনের পর এই বাংলায় ঢুকে ছিল। এরাই বিজেপির বাড়ি-ঘর জ্বালিয়ে ছিল, খুন করেছিল, দোকান পাট লুট করেছিল।”
এরপর ই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী এদের নিয়ে কিছুই বলছেন না। কারণ তিনি ভালো করেই জানেন। এই লোকেরা তার সাথেই রয়েছেন। কিন্তু তিনি হয়ত জানেন না যে উনি বাঘের পিথে চড়ে আছেন যখন বাঘের পিঠ থেকে নামবেন তখন আগে ওনারই ঘাড় মটকাবেন।” কটাক্ষ করে বলেন, “এক দিদি গেছেন আর এক দিদি সে রাস্তায় যাওয়ার হাঁটছেন। এই আগুন থেকে বাঁচবেনা তৃণমূল।”



