নজরবন্দি ব্যুরোঃ দিল্লির সীমানায়, এখনও আন্দোলনরত কৃষকেরা। আর সেই আন্দোলনের মাঝে মারা গেছেন বহু কৃষক। ফলে তার কোনো হিসাব নেই কেন্দ্রের কাছে। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে কৃষিমন্ত্রকের তরফে। আরও একটি বিষয় এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, আন্দোলনে যাঁরা প্রাণ হারিয়েছেন,তাঁদের কোনোরকম ক্ষতিপূরণ দেওয়া হবে না।
আরও পড়ুনঃ এবার রেশন তুলতে গেলে ওটিপি বাধ্যতামূলক, জানাল কেন্দ্র


মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে কৃষক আন্দোলন প্রসঙ্গে কিছু প্রশ্ন করেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, মালা রায়-সহ ২৯ সাংসদ। যার উত্তরে এই তথ্যগুলি জানিয়েছে কেন্দ্র। ১১ দফা বৈঠক হয়ে গেলেও কতগুলি সংগঠন কৃষক আন্দোলনে শামিল, কোনও তথ্য নেই কেন্দ্রের কাছে। এদিন কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়, কতজন কৃষক আন্দোলন পর্বে মারা গিয়েছেন? তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা? কৃষকদের সঙ্গে কী আলোচনা হয়েছে কেন্দ্রের?
কৃষকদের ন্যায্য দাবি নিয়ে কেন্দ্র কী ভাবছে? আইন প্রত্যাহারের কথা ভাবা হচ্ছে কিনা? আার এর উত্তরে কৃষিমন্ত্রক জানান, “কিছু সংগঠন ও তাদের সদস্যরা আন্দোলন করছে।” এরপর থেকেই উঠতে শুরু করেছে বিভিন্ন প্রশ্ন। কেন আন্দোলনে মৃতদের সংখ্যা সংক্রান্ত কোনও তথ্য এদিন দিল না কেন্দ্র? তাহলে কি সত্যিই তাদের কাছে এই তথ্য নেই? বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, তথ্য থাকলেও যত্ন সহকারে তা এড়িয়ে যাওয়া হয়েছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



