নজরবন্দি ব্যুরোঃ গনি শাসনের অবসান ঘটিয়ে বছর কুড়ি পর ফের তালিবানি শাসন প্রতিষ্ঠিত হয়েছে সমগ্র আফগান প্রদেশে। তারপর থেকে যতই সময় এগিয়েছে ততই দেশ ছাড়ার ধুম দেখা দিয়েছে সেখানকার নাগরিক সহ অন্যান্য কর্মরতদের মধ্যে। সেইসঙ্গে হাত গুটিয়ে নিতে শুরু বিশ্ব ব্যাঙ্কের মত একাধিক সংস্থা। তারপর থেকেই বিভিন্ন দিক থেকে কোনঠাসা হতে শুরু করে তালিবরা।
আরও পড়ুনঃঅজানা জ্বরে ৭ দিনে ৩৭ শিশুর মৃত্যু, তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত দিচ্ছে আর এস ভাইরাস।
সামনেই রয়েছে শীত মরশুম, আর আফগান প্রদেশে কি রকম পর্যায় শীত পড়ে তা বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে শুরু করেছে আফগান প্রদেশে। জানা গিয়েছে, বিদেশ থেকে নিজেদের দেশে বিদ্যুৎ রপ্তানি করলেও সেই বিল একেবারেই মেটাচ্ছে না তালিবান শাসকরা। যারফলে, বিদ্যুতের জোগান বন্ধ করে দেওয়ার কথা ভাবছে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলি।
তাছাড়া, আফগানিস্তানে তালিবরা ক্ষমতায় আসার পরই বিদ্যুৎ সংস্থার প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছেন দাউদ নুরাজি। সেই থেকেই থমকে রয়েছে তারপর থেকেই নাকি থমকে রয়েছে সমস্ত প্রশাসনিক কাজ। তার পাশাপাশি বিদ্যুৎ সংস্থাগুলির বকেয়াও মেটাচ্ছে না জেহাদিরা। এরফলে, শীতের মরশুমে বিদ্যুৎ পরিসেবা বন্ধ করে দিতে পারে সেই সংস্থা। এতে বড়সড় বিপদের সম্মুখীন হতে পারে আফগানরা।
মেটানো হচ্ছে না বিল, অন্ধকার যুগের পথে আফগানিস্থান

সব থেকে ভয়ঙ্কর বিষয় হল, আলাদাভাবে বিদ্যুত উৎপাদনের কোনো রকমের ব্যবস্থা নেই আফগানিস্থানে। তাই বিদ্যুৎ পরিসেবা বন্ধ করা হলে সব থেকে বেশি ক্ষতি হবে চিকিৎসা ব্যবস্থা সহ অন্যান্য জরুরি পরিসেবা। সেইসঙ্গে ব্যাহত হবে টেলি কমিউনিকেশন ব্যবস্থা। তাই কি আসতে চলেছে আগামী দিন গুলিতে, তা নিয়ে চিন্তায় আফগানরা।




