সুসংবাদ, ভ্যাকসিন নিয়ে বড় সাফল্য মার্কিন সংস্থার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা নিয়ে এই মুহূর্তে কার্যত লড়াই করে চলেছে গোটা বিশ্ব। কিন্তু তার মধ্যেও একাধিক দেশ এই মুহূর্তে প্রতিষেধক তৈরি ও তার পরীক্ষার কাজে ব্যস্ত। ইতিমধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির সমস্ত ধাপ শেষ করে ফেলেছে রাশিয়ার গবেষকরা, এমনটাই দাবি করেছে সংশ্লিষ্ট দেশের সরকার।

আরও পড়ুনঃ প্রকাশিত হল মাধ্যমিকের ফল

এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি বড় সুসংবাদ পাওয়া গেল। মার্কিন সংস্থা মর্ডানা জানিয়েছে, মানবদেহে প্রথম পর্যায়ের ট্রায়ালে দুর্দান্ত সাফল্য পেয়েছে সংশ্লিষ্ট সংস্থার ভ্যাকসিনটি। সাফল্যে খুশি গবেষকরা।নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনকে গবেষক দল জানিয়েছে, যে সব স্বেচ্ছাসেবীদের এই ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে দেখা গিয়েছে ভাইরাস-কিলিং অ্যান্টিবডির মাত্রা অনেক বেশি। করোনা থেকে সেরে ওঠা মানুষদের গড় অ্যান্টিবডির মাত্রার থেকেও বেশি। কোনও স্বেচ্ছাসেবীর পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।

কিছু স্বেচ্ছাসেবী জানিয়েছেন, তাঁদের সামান্য ঝিমুনি ভাব, মাথা ব্যথা, পেশিতে ব্যথার মতো কিছু সমস্যা হয়েছে। মোটের উপরে সবাই ভালো ও সুস্থ রয়েছেন।হিউম্যান ট্রায়ালের প্রথম পর্যায়ের সাফল্য পেতেই মডার্নার শেয়ারদর একলাফে ১৫ শতাংশ বেড়ে গিয়েছে। মডার্নার এই ভ্যাকসিন প্রস্তুতিতে মার্কিন সরকার বিরাট অঙ্কের টাকা খরচ করছে। প্রসঙ্গত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখের কোঠা ছুঁই ছুঁই। এখনও পর্যন্ত মৃত্যু মিছিলে শামিল হয়েছেন ২৪ হাজার ৩০৯ জন। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের তথ্যানুযায়ী ভারতে মোট করোনা রোগীর সংখ্যা এখন ৯ লক্ষ ৩৬ হাজার ১৮১। এর মধ্যে ৩ লক্ষ ১৯ হাজার ৮৪০ জন সংক্রামিত।

অন্যদিকে প্রায় ৬ লাখ রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাকে রুখে দিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৫৭২ জন। আগে যেখানে সুস্থতার তালিকায় ছিলেন ৫ লক্ষ ৭১ হাজার ৪৫৯ জন। সেই সংখ্যাটি এখন ৫ লক্ষ ৯২ হাজার ৩১ জন।উল্লেখ্য, দেশে কোভিড রোগীর সুস্থতার হার ৬৩.২০ শতাংশ বেড়েছে। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর