প্রকাশিত হল মাধ্যমিকের ফল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৫ জুলাই ২০২০ সালের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হল। গতকাল এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু করোনা লকডাউনের আগে মাধ্যমিকের সবকটা পরীক্ষা হয়ে গিয়েছিল, তাই সম্পূর্ণ মেধাতালিকতা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। তবে আজ ফলাফল প্রকাশিত হলেও পরীক্ষার্থীরা এখনই মার্কশিট হাতে পাবেন না।

আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশ অমান্য পে-কমিশনের, ডিজিটাল ক্যাম্পেনে প্রতিবাদ বিজিটিএ-র।

মার্কশিট পাওয়ার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের। মার্কশিট বিতরণ শুরু হবে আগামী ২২শে জুলাই থেকে। তবে এদিন সকাল ১০:৩০ টা থেকেই পরীক্ষার্থীরা অনলাইনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা প্রদত্ত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল দেখে নিতে পারবেন।সাফল্যের হার সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে।

দ্বিতীয় পশ্চিম মেদিনীপুর এবং তৃতীয় কলকাতা। এরপর রয়েছে দুই ২৪ পরগনা। পূর্ব মেদিনীপুরের সাফল্যের হার ৯৬.৫৯ শতাংশ। কলকাতায় পাশের হার ৯১.০৭ শতাংশ।অনলাইনে যেসব ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট সেগুলি হল http://www.wbbse.org, http://wbresults.nic.in, http://www.exametc.com, abpananda.abplive.in, http://www.indiaresults.com, http://www.abpeducation.com, http://www.anandabazar.com, http://www.telegraphindia.com, http://www.schools9.com, http://www.jagranjosh.com, http://www.vidyavision.com, http://www.results.shiksha, http://www.fastresult.in।

এসএমএসের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের টেক্সট মেসেজ করতে হবে ‘WB10 লিখে একটা স্পেস দিয়ে নিজের রোল নম্বর’। তারপর সেটিকে পাঠিয়ে দিতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে।কীভাবে App-এর মাধ্যমে রেজাল্ট দেখবেন :Google Play Store-এ গিয়ে Madhyamik Results 2020 App ডাউনলোড করুন। সেখানেই রেজাল্ট দেখতে পাবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর