নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে শান্তিপূর্ণভাবেই চলছে বনধ, তাও বনধ সমর্থকদের কটাক্ষ করতে ছাড়লেন না কঙ্গনা! কৃষকদের ডাকা ভারত বনধ নিয়ে আবারও মত প্রকাশ করলেন কঙ্গনা রানাউত। তবে এবার বেছে নিলেন কাব্যিক ছন্দকে। মঙ্গলবার আধ্যাত্মিক গুরু সদগুরু জাগ্গি বাসুদেবের একটি ভিডিও টুইটারে শেয়ার করেন তিনি। এদিন ভিডিও শেয়ার করে তিনি টুইটে লেখেন, ‘আও ভারত কো বনধ কর দেতে হ্যায়, ইউ তো তুফানোঁ কি কমি নেহি ইস নাও কো, মগর লাও কুলহারি কুছ ছেদ ভি কর দেতে হ্যায়। রহ রহ কে রোজ মরতি হ্যায় উম্মিদ ইহাঁ।’
আরও পড়ুনঃসুশান্ত মৃত্যু মামলায় নয়া মোড়, দায়ের হল জনস্বার্থ মামলা


যার অর্থ, “ আসুন ভারত বন্ধ করে দিন, যদিও এই নৌকোটিকে আঘাত করতে ঝড়ের অভাব নেই, কিন্তু একটি কুড়ুলও নিয়ে আসুন নৌকায় কিছু ছিদ্রও তৈরির করে দেওয়া যাক। প্রতিদিনই এখানে প্রতিটি আশা মারা যায়।” তবে এটাই শেষ নয়, এরপরই আন্দোলন সমর্থনকারীদের কটাক্ষ করে তিনি আরও লেখেন,’দেশভক্তোঁ সে কহো আপনে লিয়ে দেশ কা এক টুকড়া তুম ভি মাঙ্গ লো, আ যাও সড়ক পে অর তুম ভি ধরনা দো। চলো আজ ইয়ে কিসসা হি খতম করতে হ্যায়।’ অর্থাত্ দেশপ্রেমিকরাও নিজের জন্য দেশের এক টুকরো চেয়ে নিক। রাস্তায় নেমে আপনিও প্রতিবাদ করেন, আসুন এই গল্প একবারে শেষ করে দিই। এদিকে এখনও পর্যন্ত বনধের কোনও হিংসাত্মক ঘটনার খবর পাওয়া যায়নি।
দেশজুড়ে শান্তিপূর্ণভাবেই চলছে বনধ। লখনউতে জারি হয়েছে ১৪৪ ধারা। মহারাষ্ট্রের বুলাদানা জেলায় আটকে রয়েছে চেন্নাই-আমেদাবাদ এক্সপ্রেস। সমাজবাদী দলের নেতারা ট্রেন আটকে দিয়েছেন প্রয়াগরাজে। বিহারেও চলছে বিক্ষোভ। তীব্র ঠাণ্ডার মধ্যে রাজধানীর গতি প্রায় স্তব্ধ। বন্ধ সিঙ্ঘু সীমানা, মঙ্গেশ সীমানা, পিয়াউ মনিয়ারি সীমানা।
ওড়িশার ভুবনেশ্বর রেল স্টেশনে চলছে ট্রেন অবরোধ । মহারাষ্ট্রে ট্রেন আটকে বিক্ষোভ দেখায় কৃষকরা। সকাল থেকে এখনও পর্যন্ত বনধের ছবিটা এরকমই। তবে আজ সাধারণ মানুষের কোনও রকম সমস্যা তৈরি না করেই শান্তিপূর্ণ ভাবে পালিত হবে বলেই জানিয়েছেন ভারতীয় কিসান সংগঠন। কেউ এই বনধে যোগদান করতে না চাইলে তাঁকে জোর করা হবে না বলেও সাফ জানান কৃষকেরা। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এই হরতাল চলবে।


দেশজুড়ে শান্তিপূর্ণভাবেই চলছে বনধ, তাও বনধ সমর্থকদের কটাক্ষ করতে ছাড়লেন না কঙ্গনা! কৃষকদের পক্ষ থেকে সব রাজনৈতিক দলকেই স্বাগত জানান হয়েছে। ইতিমধ্যে বিজেপি- বিরোধী দলগুলি কৃষকদের পাশে এসেও দাঁড়িয়েছেন। কিন্তু বনধ চলাকালীন কোনও রাজনৈতিক দলকে মঞ্চে না ওঠার বার্তা দিয়েছেন কৃষকেরা।







