নজরবন্দি ব্যুরো: সুশান্ত মৃত্যু মামলায় নয়া মোড়, সুশান্ত মৃত্যু মামলা নিয়ে দায়ের হল জনস্বার্থ মামলা। সিবিআইয়ের কাছে তদন্তের স্ট্যাটাস রিপোর্টে চেয়ে সুপ্রিমকোর্টে এই মামলা করা হয়েছে। আইনজীবী বিনীত ধান্দা এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। আগামী দু মাসের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শেষ করে রিপোর্ট জমা করার আর্জি জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ রাবন হিরো? বিজেপির রোষানলে পড়ে এবার ক্ষমা চাইলেন সইফ।


আদালতের কাছে করা আর্জিতে বলা হয়েছে, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলা সিবিআইয়ের উপর ভরসা করেছিল শীর্ষ আদালত। সঠিক তদন্তের আশায় আদালত কেন্দ্রীয় সংস্থার হাতে দায়িত্ব তুলে দিয়েছিল। কিন্তু চার মাস অতিক্রম করার পরেও অভিনেতার মৃত্যুর তদন্ত শেষ করতে পারেনি সিবিআই।
আর্জিতে বলা হয়েছে, অভিনেতার আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সিনেমা জগৎ সহ গোটা দেশ হতচকিত হয়েছিল। এক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের দায়িত্ব পালনে ব্যার্থ হয়েছে।
সুশান্ত মৃত্যু মামলায় নয়া মোড়, আইন অনুযায়ী মৃত্যু মামলার তদন্তে ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা করতে হয়। কিন্তু এই মামলার ক্ষেত্রে তা হয়নি। তাই আগামী দু-মাসের মধ্যে সংস্থাকে তদন্ত শেষ করে রিপোর্ট জমা করার আর্জি জানানো হয়েছে শীর্ষ আদালতের কাছে।









