TET: আগামী সপ্তাহ থেকে শুরু নিয়োগ, জারি বিজ্ঞপ্তি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন প্রাইমারি টেটে ৭৩৮ জনের নামের তালিকা প্রকাশ করল। ২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষায় প্রশ্নপত্রে যে ভুল সংক্রান্ত মামলা চলছিল সেই মামলায় হাইকোর্টের নির্দেশের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে শুরু নিয়োগ। সাত দিনের মধ্যেই ৭৩৮ জনের নিয়োগ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য।

আরও পড়ুনঃ Accident: রেল প্রকল্পে ফের দুর্ঘটনা, মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের

এর আগে ৪৭৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপর ৭৩৮ জনের শূন্যপদে নিয়োগের কথা জানিয়েছিল পর্ষদ। সেইমতো এদিন নিয়োগ প্রক্রিয়া শুরু হল। চাকরীর পরীক্ষায় পাশ করার সাত বছর পর নিয়োগ পেলেন চাকরী প্রত্যাশীরা। এবিষয়ে পর্ষদের তরফে জানানো হয়েছে, আইনি জটিলতার কারণে নিয়োগে সময় লেগেছে। আগামী সাত দিনের মধ্যে ৭৩৮ জন চাকরী পাবেন বলে আশ্বস্ত করেছে পর্ষদ।

গত বছর ১৬,৫০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে শুধুমাত্র ২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছিল। এরপরেই কলকাতা হাইকোর্টে মামলা করেছিল চাকরীপ্রার্থীরা। দাবী, ২০১৪ সালের টেটে ছয়টি ভুল প্রশ্নের পরিপ্রেক্ষিতে তাঁদের উত্তরপত্রের পুনরায় মূলায়নের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

২০১৪ সালের প্রশ্নপত্রে ভুলের কারণে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তাঁদেরকে পরবর্তীতে টেট উত্তীর্ণ ঘোষণা করে আদালত। সেই উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের নয়া বিজ্ঞপ্তি অনুযারে নথী যাচাইয়ের জন্য সময় ধার্য করা হয়। অনলাইনে অসুবিধা হলে অফলাইনে জমা দেওয়ার কথাও জানানো হয়।

আগামী সপ্তাহ থেকে শুরু নিয়োগ, দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি প্রকাশ 

আগামী সপ্তাহ থেকে শুরু নিয়োগ, দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি প্রকাশ 
আগামী সপ্তাহ থেকে শুরু নিয়োগ, দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি প্রকাশ 

২০১৮ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশ, ভুল প্রশ্নের উত্তর যারা দিয়েছেন তাঁদের পুরো নম্বর দিতে হবে। এরপরেই নিয়োগ নিয়ে তৎপর হয় পর্ষদ। নভেম্বর মাসে প্রথম তালিকা প্রকাশের পর দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করল পর্ষদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন