নজরবন্দি ব্যুরোঃ ২৬ বছর বয়সী বজরঙ্গ দলের এক কর্মীকে খুনের ঘটনায় বাড়ছে উত্তেজনা। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ৯ টা নাগাদ হর্ষ নামে ওই যুবককে কুপিয়ে খুন করা হয়। ঘটনার পরে শিবমোগা শহরের সিগেহাট্টি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। হিজাব বিতর্কের মাঝেই বজরং দল নেতার মৃত্যু, নামল র্যাফ।
আরও পড়ুনঃ আমার একুশ – অমর একুশ, বাংলা ভাষা পেল বিশেষ মর্যাদা, জয় হল বিশ্বের সব মাতৃভাষার।


রবিবার ঘটনার পরেই এলাকায় নামানো হয়েছে বিরাট পুলিশ বাহিনী। প্রশাসনের তরফে কোনওরকম জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গোটা জেলায় বন্ধ স্কুল কলেজ। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, বেশ কিছু প্রমাণ তাঁদের হাতে এসেছে। তার ভিত্তিতেই তদন্ত করতে চাইছেন তাঁরা।
হর্ষকে প্রথমে গাড়িতে ধাক্কা দিয়ে এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়। এমনটাই পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবী, রাত ৯ টা নাগাদ চার ব্যক্তি মিলে হর্ষর ওপর হামলা চালায়। ঘটনার পর শহরের ওপর বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
বিষয়টির সঙ্গে হিজাব বিতর্ক জড়িত নয়। সকলকে শান্ত থাকার জন্য আর্জি জানিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আগারা জনেন্দ্রন। খুব শীঘ্রই দোষীদের গ্রেফতার করা হবে জানিয়েছেন তিনি। একইসঙ্গে শহরে শান্তি বজায় রাখার জন্য সকলকে আহ্বান মন্ত্রীর। গোটা শহর জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ডিসি এবং এসপি পদমর্যাদার অফিসাররা।


হিজাব বিতর্কের মাঝেই বজরং দল নেতার মৃত্যু, কর্ণাটকে বাড়ছে উত্তেজনা

ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই বেড়েছে রাজনৈতিক উত্তাপ। ঘটনার জন্য কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার দিকে আঙুল তুলেছেন মন্ত্রী কে এস এশওয়ারাপ্পা। কয়েকদিন যাবদ কংগ্রেস সভাপতির বিতর্কিত মন্তব্যের জেরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন তিনি। পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবীতে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি।







