Kaliaganj: ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তপ্ত কালিয়াগঞ্জ! ছোড়া হল গ্রেনেড, রবার বুলেট-টিয়ার গ্যাস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ! ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় রীতিমত রনক্ষেত্র এলাকা! নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সাহেবঘাটায়। সকাল থেকেই দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন এলাকার বাসিন্দারা!

আরও পড়ুন: Salman khan: টেক্কা দেওয়া তো দূর! পাঠানের ধারেকাছেও নেই সলমনের ‘কিসি কি ভাই…

WhatsApp Image 2023 04 22 at 4.23.14 PM

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী! পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালালেও কোনও ভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। উল্টে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে বচসা শুরু হয়। রীতিমত এই পরিস্থিতিতে জনতাকে ছত্রভঙ্গ করতে স্টান্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। পাশাপাশি বিক্ষোভকারীদের দিকে ছোড়া হয়েছে রবার বুলেট, টিয়ার গ্যাস। এমটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তেজিত জনতা একটি দোকানে আগুন লাগিয়ে দেয়। আর সেই আগুন নেভানোর কাজ চালাচ্ছে পুলিশ।

WhatsApp Image 2023 04 22 at 4.22.56 PM 1

যদিও বিক্ষোভকারীদের দাবি, তাঁরা শান্তিপূর্ণ ভাবেই মিছিল করছিলাম। কিন্তু হঠাৎ অ্যাডিশানাল এসপি লাঠিচার্য ও কাঁদানি গ্যাস ছোড়ার নির্দেশ দিয়েছে। এরপরেই পরিস্থিতি আরও খারাপ হয়ে পরে। অন্যদিকে, রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ দিনের মধ্যে কি ঘটনা ঘটেছে জানাতে হবে বলেই রাজ্য পুলিশের ডি জি কে চিঠি দেওয়া হয়েছে।

ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তপ্ত কালিয়াগঞ্জ, খুনের ঘটনায় রীতিমত রনক্ষেত্র এলাকা

WhatsApp Image 2023 04 22 at 4.22.56 PM
ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তপ্ত কালিয়াগঞ্জ, খুনের ঘটনায় রীতিমত রনক্ষেত্র এলাকা

ইতিমধ্যেই এই ঘটনায় বিজেপি নেতা অমিত মালব্য টুইটে একটি ভিডিয়ো পোস্টও করেন। পাশাপাশি শনিবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। প্রসঙ্গত, শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা পুকুরের ধার থেকে এক ছাত্রীর দেহ উদ্ধার করেন। বাসিন্দাদের দাবি, ছাত্রীর শরীর বিবস্ত্র ছিল। এরপরই ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত