নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় দলে ফিরতে পারেন মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে প্রথম একাদশে রাখা হয়নি বাংলার পেসারকে। বিশ্রাম দেওয়া হয়েছিল। চতুর্থ টেস্টে ফেরানো হতে পারে তাঁকে। আমদাবাদে ৯ মার্চ খেলতে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া। ইন্দোরে ভরাডুবির পর আর কোনও ঝুঁকি নিচ্ছে না ভারতীয় দল।
আরও পড়ুনঃ প্রবাসী বাঙালি জন্য এবার দিদি দিলো সুখবর, বিদেশেও এবার দুয়ারে সরকার


আগামী ৯ মার্চ থেকে শুরু হচ্ছে আহমেদাবাদ টেস্ট। এই মুহূর্তে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২-১। আহমেদাবাদে যদি ভারত জেতে, তা হলে রোহিত শর্মাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে। কিন্তু ভারত যদি কোনও ভাবে হেরে যায়, তা হলে টেস্ট ফাইনাল খেলা প্রবল অনিশ্চিত হয়ে পড়বে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাই কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না শেষ টেস্ট নিয়ে।

শামি ভারতের হয়ে শুধু টেস্ট নয়, এক দিনের ম্যাচেও খেলেন। বিশ্বকাপের আগে এক দিনের সিরিজ়কে গুরুত্ব দিচ্ছে ভারত। সেই কারণে শামিকে সব ম্যাচে খেলাতে চাইছে না তারা। তৃতীয় টেস্টে সেই কারণে খেলানো হয় উমেশ যাদবকে। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই বোলারদের বিশ্রাম দিয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কিন্তু চতুর্থ টেস্টে শামিকে ফেরাতে চাইবেন রোহিত শর্মারা।



চতুর্থ টেস্ট আয়োজিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে । সেই মাঠের বাইশ গজ কি আগের তিনটি ভেন্যুর মতো র্যাঙ্ক টার্নার হবে, নাকি স্পোর্টিং উইকেটে অস্ট্রেলিয়াকে ভারতীয় দল স্বাগত জানাবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ বিসিসিআই সচিব জয় শাহের সংস্থা গুজরাত ক্রিকেট সংস্থাও যদি আইসিসি-র রোষানলে পড়লে সেটা ভারতীয় ক্রিকেটের জন্য একেবারেই ভালো বিজ্ঞাপন হবে না।
টেস্ট হারতেই শামির শরণাপন্ন টিম ইন্ডিয়া, আহমেদাবাদে খেলবেন বাংলার পেসার

নাম প্রকাশে অনিচ্ছুক গুজরাত ক্রিকেট সংস্থা এক কর্তা বলেন, “ভারতীয় দলের তরফ থেকে আমাদের কাছে এই বিষয়ে কোনও নির্দেশ আসেনি। তাই চলতি মরসুমে যে ভাবে গত ম্যাচগুলোর জন্য পিচ তৈরি করা হয়েছে, এবারও তেমনই হবে।” আহমেদাবাদে ভারতীয় দলের ফর্মেশনেও বদল হতে পারে। শেষ টেস্টে ৩ স্পিনার আদৌ খেলানো হবে কিনা, সেটা নিয়ে সংশয় রয়েছে।







