ভুল কবুল ও পরে ভুল সংশোধন SSC-র, হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের শিক্ষকের চাকরি বাতিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘অযোগ্যের’ চাকরি বাতিল করে দিলো SSC। প্রথমে ভুল কবুল ও পরে ভুল সংশোধন। হাইকোর্টের কড়া পর্যবেক্ষণে স্কুল সার্ভিস কমিশনের ভুল শুধরে নেওয়া। মুর্শিদাবাদের স্কুল শিক্ষকের চাকরি বাতিল করে দিলো এসএসসি। গ্রুপ ডি, গ্রুপ সি পর নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে উঠে এলো এসএসসি ভুল।

আরও পড়ুনঃ বেসরকারিকরণের অর্থ পিছিয়ে যাওয়া, বিল প্রস্তাবের আগে বিস্ফোরক বিকাশরঞ্জন।

SSC-এর নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন প্রশান্ত দাস নামে এক ব্যক্তি। দাবি করেছিলেন, মেধাতালিকায় উপরের দিকে নাম থাকা সত্ত্বেও তিনি চাকরি পাননি। কিন্তু নীলমণি বর্মন নামে এক ব্যক্তির নাম মেধাতালিকায় নিচের দিকে থাকলেও তিনি চাকরি পেয়েছেন। এই মর্মে প্রশান্ত দাসের হয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন আইনজীবী ফিরদৌস শামিম।

অক্টোবরে দায়ের হয়েছিল সেই মামলা। বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গল বেঞ্চে উঠেছিল এই মামলা। এই মামলার বিচার চলাকালীন SSC জানায় নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছিল। এরপর আদালতের প্রশ্ন, নিয়োগে সমস্যা থাকলে, কেন তাঁকে বেতন দেওয়া হচ্ছে? বিষয়টা বিচারাধীনের প্রসঙ্গ তুললেও, তাতে সন্তুষ্ট না হয়ে দ্রুতই পদক্ষেপের নির্দেশ দেয় হাই কোর্ট।

ভুল কবুল ও পরে ভুল সংশোধন SSC-র, হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের শিক্ষকের চাকরি বাতিল

এরপর ২২ শে নভেম্বর মামলার শুনানি বাতিল হয়ে গেলেও, SSC-র পক্ষ থেকে নীলমণি বর্মনের চাকরি বাতিলের বিষয়টা প্রশান্ত দাসের আইনজীবী ফিরদৌস শামিমকে জানানো হয়েছে। তবে এমন সিদ্ধান্ত অত্যন্ত বিরল বলেই জানিয়েছেন ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন