নজরবন্দি ব্যুরোঃ ফের ট্যাক্সি ধর্মঘট, আগামী ২১ সেপ্টেম্বর টাক্সি ধর্মঘটের ডাক দিল এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি সংগঠন। শুক্রবার সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২১ সেপ্টেম্বর ২৪ ঘণ্টা ট্যাক্সি ধর্মঘট হবে। এর পাশাপাশি ওইদিন পরিবহণ ভবনে ধরনা কর্মসূচিও নেওয়া হবে সকাল ১১ টা থেকে।
আরও পড়ুনঃ ফের বদলালো ICSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির সিলেবাস।


এই ধর্মঘট হবার কথা ছিল গত ৭ই সেপ্টেম্বর। কিন্তু সেই দিন রাজ্যে লকডাউন ছিল বলে তা সম্ভব হয়নি। কেন এই ধর্মঘট? আসলে ডিজেলের দাম দিন দিন বাড়ছে। অথচ ভাড়া বৃদ্ধির ব্যাপারে সরকার কোনও ভাবনাচিন্তা করছে না।
প্রথম দু কিলোমিটারের ভাড়া ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা এবং পরে প্রতি কিলোমিটার ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করার দাবি জানানো হয়েছে। এই দাবি গুল নিয়েই এবার ধর্মঘটের ডাক দিল এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে আহ্বায়ক নওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, ‘আমরা একাধিকবার মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রীকে চিঠি দিয়ে ভাড়া বৃদ্ধির আবেদন জানিয়েছি।
ফের ট্যাক্সি ধর্মঘট, কিন্তু, কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই আমরা ধর্মঘট ডাকলাম।’ আর এই ধর্মঘটের ফলে সপ্তাহের প্রথম দিন যে করোনা আবহে নাকাল হতে হবে শহরবাসীকে সে কথা আর বোলার অপেক্ষা রাখে না।









