নজরবন্দি ব্যুরোঃ টেট-এর ফল প্রকাশ হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়। অন্তত তেমনটাই রয়েছে জোরালো সম্ভাবনা। ইতিমধ্যে বুধবারই পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে পরীক্ষার উত্তরপত্রও।
আরও পড়ুনঃ বীরভূম-মালদা পেরিয়ে এবার হাওড়া, দুয়ারে সরকার’এর ব্যাপক ভিড়ে পদপিষ্ট অন্তত ১২
টেট-এর ফল প্রকাশ হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়, জানাচ্ছে পর্ষদ।
এর আগেই পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছিলেন, পুজোর আগেই প্রাথমিকের টেটের ফল প্রকাশ করে দেওয়া হবে। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র আপলোড করা হবে। এই বছরই ৩১ শে জানুয়ারি পরীক্ষা হয়েছিল টেট-এর। পরীক্ষায় বসে ছিলেন আড়াই লক্ষ পরীক্ষার্থী। পাশাপাশি ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে।
যদিও পর্ষদের তরফে ব্যাখ্যা ফল প্রকাশ সংক্রান্ত যাবতীয় তথ্য যথাসময়ে পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হবে। গত জুন মাসে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন ১০ হাজার ৫০০ জনকে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শেষের দিকে বলেই পর্ষদ সূত্রের খবর। আবার অন্যদিকে, মানিক ভট্টাচার্যের সভাপতি হিসেবে মেয়াদ খুবই কম। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা জারি করেছিল সেই নির্দেশনা অনুসারে সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি পর্ষদ সভাপতির দায়িত্ব সামলাবেন।
তাই মনে করা হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রাথমিকের টেটের ফল প্রকাশ করে দেওয়া হতে পারে। যদিও কবে ফল প্রকাশ হবে সেই বিষয়ে পর্ষদের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সে ক্ষেত্রে প্রাথমিক টেট এর ফল প্রকাশ হলে ফের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে সেই বিষয়ে প্রক্রিয়া শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। টেট-এর ফল প্রকাশ হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়



