Ratan Tata: Air India-র মালিকানা পেল Tata Sons, ৬৮ বছর পর ঘরে ফিরল ‘মহারাজ’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৯৩২ সালে জামশেদজি টাটা ‘টাটা এয়ারলাইন্স’ নামে একটি বিমানসংস্থা প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেটি সরকারে হাতে যায়। নাম হয় ‘এয়ার ইন্ডিয়া’ (Air India)। এদিকে কিছুদিন আগে কেন্দ্র ঘোষণা করে ১০০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করবে এয়ার ইন্ডিয়ার। এই ঘটনার পরে এয়ার ইন্ডিয়া কেনার আগ্রহ প্রকাশ করে টাটা গোষ্ঠী। ভারতের বৃহত্তম বাণিজ্যিক গোষ্ঠী গত মাসে তাদের চূড়ান্ত দরপত্র জমা দেয়। তারা দরপত্রে এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ মালিকানা চায়।

আরও পড়ুনঃ স্কুল বন্ধের কারণে বাড়ছে স্কুলছুটের সংখ্যা, হাইকোর্টে মামলা দায়ের

যেমনটা চেয়েছিলেন হয়েওছে তাই, ধুঁকতে থাকা Air India-র মালিকানা পেল Tata Sons। স্পাইসজেট কর্ণধার অজয় সিংকে টেক্কা দিয়ে এয়ার ইন্ডিয়ার (Air India) মালিকানা হস্তগত করল টাটা সন্স। ভারতের জাতীয় বিমান সংস্থার মালিক এবার টাটা সন্স, এমনটাই জানিয়েছে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের সচিব তুহিনকান্ত পাণ্ডে।

air india 2

এয়ার ইন্ডিয়ার স্বত্ব তারা কিনে নেওয়ার ফলে আকাশপথের অনেকটাই রাজ করবে টাটা। যদিও এই সংস্থাকে কিনতে গিয়ে বেশ কিছু শর্ত মানতে হয়েছে টাটাদের। যেমন সংস্থার ৩.২৬ বিলিয়ন মার্কিন ডলারের যে ঋণ রয়েছে তার বোঝাও নিতে হচ্ছে টাটাকে। ঋণ মেটানো ছাড়াও টাটা সন্সের টালেস প্রাইভেট লিমিটেড ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে এয়ার ইন্ডিয়ার মালিকানা কিনে নিয়েছে।

এবছর ডিসেম্বর মাসের মধ্যে লেনদেন সম্পূর্ণ হবে। এই এয়ার ইন্ডিয়ার মালিকানা হস্তান্তরের ফলে টাটা সন্সের নিয়ন্ত্রণে চলে এল দেশের ৪,৪০০টি অন্তর্দেশীয় এবং ১৮০০টি আন্তর্জাতিক অবতরণ এবং পার্কিং স্ল্ট। সবকটিই অন্তর্দেশীয় এয়ারপোর্টে। এছাড়া বিদেশের এয়ারপোর্টে ৯০০টি স্লট।

Air India-র মালিকানা পেল Tata Sons, ৬৮ বছর পর ঘরে ফিরল ‘মহারাজ’

Air India-র মালিকানা পেল Tata Sons, ৬৮ বছর পর ঘরে ফিরল ‘মহারাজ’
Air India-র মালিকানা পেল Tata Sons, ৬৮ বছর পর ঘরে ফিরল ‘মহারাজ’

প্রায় ৯০ বছর আগে টাটার হাত ধরেই প্রথম উড়েছিল এই সংস্থার বিমান। তখন মাম ছিল টাটা এয়ারলাইন্স (TATA Airlines)। পরে সেটারই নাম বদলে হয়ে যায় এয়ার ইন্ডিয়া (Air India)। এবার সেই এয়ার ইন্ডিয়ার মালিকানা ফিরে পেল রতন টাটার (Ratan TATA) সংস্থা। সর্বোচ্চ বিডে বাজিমাত করল টাটা সন্স (TATA Sons)। উল্লেখ্য, ভারতে প্রথম লাইসেন্স প্রাপ্ত পাইলট ছিলেন জেআরডি টাটা। তাঁর হার ধরেই প্রতিষ্ঠা হয় টাটা এয়ারলাইনসের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত