School Reopening: স্কুল বন্ধের কারণে বাড়ছে স্কুলছুটের সংখ্যা, হাইকোর্টে মামলা দায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ দিন ধরে স্কুল বন্ধের কারণে বাড়ছে স্কুলছুটের সংখ্যা। স্কুল খুলে তাঁদের ফের স্কুলে ফেরানোর ব্যবস্থা করুক সরকার। এই মর্মে বৃহস্পতিবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলা দায়ের করেছেন শিক্ষক প্রিয়ঙ্কর ভট্টাচার্য।

আরও পড়ুনঃ Sandha Mukherjee: অসুস্থ সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মামলাকারীর তরফে জানানো হয়েছে, করোনাকালে অনলাইনে ক্লাস চালু রয়েছে। কিন্তু সঠিক পরিকাঠামোর অভাবে বাড়ছে স্কুলছুটের সংখ্যা। করোনা আবহে স্কুল খোলার দাবীতে তাই আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হল। মোট এনিয়ে চারটি মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের মধ্যে রয়েছে ছাত্র সংগঠন এআইএসএফ।

মামলার শুনানির কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। চারটি মামলা একত্রিত করে শুনানি হবে বলে জানানো হয়েছে।

গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, “স্কুল খোলার বিষয়টা সম্পূর্ণভাবে শিক্ষা দফতরের ওপর নির্ভর করে না। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নিজে। স্বাস্থ্য দফতর এবিষয়ে নিয়মিত পর্যালোচনা করছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। এটা নিয়ে আপনাদের উদ্বেগ অথবা চিন্তার কোনও কারণ নেই। আমরাও স্কুল খোলারই পক্ষে। মুখ্যমন্ত্রীও চাইছেন বাচ্ছাদের ক্ষতি না করে, কোভিড সংক্রমণ না বাড়িয়ে, যাতে আবার স্কুল খুলে আবার যাতে বন্ধ করতে না হয়, তার পাকাপোক্ত প্রতিষেধক এবং প্রতিবিধান করে মুখ্যমন্ত্রী নিজেই জানাবেন কবে স্কুল খুলতে পারে”।

স্কুল বন্ধের কারণে বাড়ছে স্কুলছুটের সংখ্যা, অবিলম্বে স্কুল খোলার দাবী 

স্কুল বন্ধের কারণে বাড়ছে স্কুলছুটের সংখ্যা, অবিলম্বে স্কুল খোলার দাবী 
স্কুল বন্ধের কারণে বাড়ছে স্কুলছুটের সংখ্যা, অবিলম্বে স্কুল খোলার দাবী 

একইসঙ্গে বৃহস্পতিবার স্কুল খোলার দাবীতে সরব হয় এবিভিপি। করোনা বিধি মেনে স্কুল কলেজ খোলার দাবী তোলেন তাঁরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত হয় রাজপথ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত