Mamata Banerjee: টাটারা আমাদের হারাতে বিজ্ঞাপন দিয়েছিল, ফের বিস্ফোরক মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমি নয়, টাটাকে তাড়িয়েছে সিপি(আই)এম। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য গতকাল থেকেই রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেয়। দীর্ঘ দিন ধরে নিভে থাকা সিঙ্গুরের আগুন ফের জ্বলতে শুরু করে। মমতার বক্তব্যের প্রেক্ষিতে সোচ্চার হয় সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার ফের একই মন্তব্য করতে দেখা গেল তৃণমূল সুপ্রিমোকে। তিনি বলেন, টাটারা আমাদের হারাতে বিজ্ঞাপন দিয়েছিল।

আরও পড়ুনঃ Mamata on Sourav: মুখে বুজে ব্যাথা সহ্য করেছে সৌরভ, ফের সরব মমতা

এদিন সিঙ্গুর প্রসঙ্গে মমতার বক্তব্য, আমি একটা কথা বলতে গিয়েছিলাম। যে কেউ কেউ আজকাল বলে বেড়াচ্ছে যে টাটা কেন স্কিলে বাংলার ছেলেমেয়েদের চাকরি দেবে? বিজেপি সিপিএম এটা বলে বেড়াচ্ছে। আমি বলেছি আমরা কখনও কোনও পক্ষপাত করি না। আমাদের এখানে এ টু জেড, যারাই আসবে ইন্ডাস্ট্রি করতে সকলকে স্বাগত জানাই। আমরা এখানে কোনও বিভেদ করি না। কাজেই টাটা যদি স্কিল ট্রেনিংইয়ের ক্ষেত্রে ছেলে মেয়েদের চাকরি দেয়, ওরা জানে না এখানে টাটার কতগুলো কোম্পানি হয়েছে? যান খড়গপুরটা গিয়ে ঘুরে আসুন। যান একটু আইটি সেক্টরটা গিয়ে ঘুরে আসুন।

টাটারা আমাদের হারাতে বিজ্ঞাপন দিয়েছিল, কেন একথা বললেন মমতা? 
টাটারা আমাদের হারাতে বিজ্ঞাপন দিয়েছিল, কেন একথা বললেন মমতা? 

এরপরেই বামেদের উদ্দেশ্যে মমতার মন্তব্য, আপনারা কৃষকদের জমিও কেড়েছেন জোর করে। এটা আমরা বলি না। সাথে সাথে মানুষ মেরেছেন। তাপসী মালিকের মতো মেয়েকে পুড়িয়ে মেরেছেন। কৃষকদের পুড়িয়ে মেরেছেন। টাটারা তো তখন আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল নির্বাচনের সময় আপনাদের ভোট দেওয়ার জন্য। কিন্তু আমরা কোনদিন কিছু বলিনি।

টাটারা আমাদের হারাতে বিজ্ঞাপন দিয়েছিল, কেন একথা বললেন মমতা? 
টাটারা আমাদের হারাতে বিজ্ঞাপন দিয়েছিল, কেন একথা বললেন মমতা? 

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, আমরা বলেছিলাম, এখানে জমি আছে তোমরা করো। আমাদের আপত্তি নেই। বিকল্প জমি নাও। আমরা বারবাব্র করে বলেছিলাম জোর করে দুই ফসলি ও তিন ফসলি জমি নেওয়া যাবে না। তারপর আমাদের ওই আন্দোলনটাই আজ সারা ভারতবর্ষে আইন হিসাবে গড়েছে। আজও বাংলায় যদি কিছু করি আগে জিজ্ঞেস করে নিই জমি অধিগ্রহণ করতে হচ্ছে না তো? আমি বলি টাকার বিনিময়ে করতে দিলে তবেই করো নাহলে করতে যেও না।

এর আগে অবশ্য সিঙ্গুর প্রসঙ্গে শিলিগুড়ির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। ওরা জোর করে জমি নিয়েছিল। আমি সেই জমি ফেরত দিয়েছি। হঠাৎ ১৪ বছর পর এধরনের কথা কেন বললেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

টাটারা আমাদের হারাতে বিজ্ঞাপন দিয়েছিল, কেন একথা বললেন মমতা? 

টাটারা আমাদের হারাতে বিজ্ঞাপন দিয়েছিল, কেন একথা বললেন মমতা? 
টাটারা আমাদের হারাতে বিজ্ঞাপন দিয়েছিল, কেন একথা বললেন মমতা? 

একইসঙ্গে তিনি আরও বলেন, আমরা কখনও অন্য কারও জমি কেড়ে নিইনি। আমরা শিল্পপতিদের মধ্যে কোনও ভেদাভেদ করি না। আমরা চাই সব শিল্পপতি এখানে বিনিয়োগ করুক এবং কর্মসংস্থান হোক। হাসিমারাতে আমারা বিমানবন্দর তৈরির চেষ্টা করছি। বাগডোগরার পাশাপাশি আরও ৩-৪টে বিমানবন্দর তৈরি হবে। আমি ঢেলে কর্মসংস্থান চাই। কেউ চাইছে না, তাই কর্মসংস্থানে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা কারও চাকরি খাইনা, চাকরি খাবও না। আজ এক যোগে বাম ও টাটাকে কড়া আক্রমণে বিঁধলেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত