নজরবন্দি ব্যুরো: দোকানের মিষ্টি ত সবাই খায়। কিন্তু বাড়িয়ে নিজে মিষ্টি বানিয়ে খাওয়া অথবা নিজের প্রিয়জন বা আত্মীয় স্বজনকে খাওয়ানোর আনন্দই আলাদা। মনোহরা নাম তো আপনারা সবাই শুনেছেন। এটি বহু প্রাচীন একটি মিষ্টি। তাই এখন বহু চেষ্টা করেও হাজার খুঁজে এই মিষ্টি পাওয়া দুষ্কর হয়ে ওঠে। তাই এত খোঁজার চেয়ে আপনারা বাড়িতেই খুব সহজে এই মনোহরা বানিয়ে ফেলতে পারেন।
আরও পড়ুনঃ অভিনেত্রীর থেকে অভিনেতার আয় ৫০ গুন বেশী! আদিপুরুষ থেকে কত টাকা আয় করলেন প্রভাস-কৃতি?


উপকরণ
জল ঝরানো ছানা ৫০০গ্রাম
চিনি ২চামচ
কনডেন্সড মিল্ক ৫০গ্রাম
গুঁড়ো দুধ ৫০গ্রাম
সামান্য পেস্তা গুঁড়ো

প্রণালী
প্রথমে কয়েক প্যাকেট দুধ নিয়ে নিন। এরপর দুধ গুলো ভালো করে ফুটিয়ে তার মধ্যে অল্প পরিমাণে লেবু দিয়ে দিন। এরপর দুধ খেতে গেলে ওই দুধ দিয়ে ভালো করে ছানা বানিয়ে নিন। এরপর ছানা হয়ে গেলে ভালো করে একটি কাপড়ের সাহায্যে ছেকে নিয়ে ভালো করে জল ঝরিয়ে ছানা রাখুন। এরপর চিনি পরিমাণ মতো নিয়ে গুঁড়ো করে নিন। এরপর গুঁড়ো চিনির সাহায্যে ভালো করে ছানা মেখে নিন।


বাড়িতে বসেই চেকে নিন প্রাচীন মিষ্টির স্বাদ, রইলো মনোহরার অনবদ্য রেসিপি
এরপর গ্যাস চালিয়ে কড়াই গরম করে ছানা গুলো ভালো করে কয়েক মিনিট নাড়িয়ে নিন। এরপর কনডেন্সড মিল্ক দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ১০, ১৫ মিনিট নামিয়ে নিন। এরপর ভালো করে মনোহরার আকারে গড়ে নিন। এরপর ওপর থেকে গুঁড়ো দুধ আর পেস্তা ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে মনোহরা।








