নজরবন্দি ব্যুরোঃ আদিপুরুষ সিনেমার পোস্টার প্রকাশ্যে আসার পর থেকে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছিল এই সিনেমা। সেই জন্য বেশ কিছু দিন ধরে এই সিনেমার মুক্তির দিন নিয়ে জলঘোলা হচ্ছিল। তবে অবশেষে সব বিতর্ক কাটিয়ে মুক্তির দিন ঘোষণা হল। এই বছরের ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আদিপুরুষ।
আরও পড়ুনঃ রাঘব-পরিণীতির বিয়ে নিয়ে কেন চিন্তিত ছিলেন! অবশেষে মুখ খুললেন অভিনেত্রীর মা
এই আদিপুরুষে রামচন্দ্রের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। এবং সীতার চরিত্রে দেখা যাবে কৃতিকে। বেশ কিছুদিন আগেই আদিপুরুষের ট্রিজার মুক্তি পেয়েছিল। যা ইতিমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছিল। এই ছবির গ্রাফিক্স থেকে শুরু করে, সংলাপ, তাঁদের অভিনয় সমস্ত কিছু দর্শকদের মন জয় করে নিয়েছে।

আদিপুরুষ সিনেমার বাজেট ছিল প্রায় ৭০০ কোটি। এখন এই সিনেমা পেক্ষাগৃহে মুক্তির জন্য দিন গুনে চলছে। তবে আপনারা কি জানেন এই ছবি করার জন্য ছবির অভিনেতা অভিনেত্রীরা কত টাকা করে পারিশ্রমিক পেয়েছেন। যা শুনলে অবাক হবেন। প্রভাস রামচন্দ্রের চরিত্রে অভিনয় করে পেয়েছেন ১৫০ কোটি।
অভিনেত্রীর থেকে অভিনেতার আয় ৫০ গুন বেশী! সীতার চরিত্রে অভিনয় করে মাত্র ৩ কোটি টাকা আয়!

আদিপুরুষে সীতার চরিত্রে অভিনয় করার জন্য কৃতি কে বেছে নেওয়া হয়েছিল। তবে তথ্য অনুযায়ী কৃতি প্রভাসের থেকে অনেক কম পারিশ্রমিক পেয়েছিল। যা প্রায় ৫০ গুন কম। সীতার চরিত্রে অভিনয় করে সীতা মাত্র ৩ কোটি টাকা আয় করেছেন। শুধু তাই নয় কৃতির থেকে সইফ আলি খানও বেশী টাকা পারিশ্রমিক পেয়েছেন।



