পরিমনির পাশে এবার তসলিমা, বাংলাদেশ কে নিয়ে বিস্ফোরক মন্তব্য লেখিকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পরিমনির পাশে এবার তসলিমা, গত কয়েকদিন ধরেই বাংলাদেশর সংবাদ শিরোনামে উঠে এসেছেন পরিমনি। মাদক এবং মধুচক্র চালানোর অভিযোগে অভিনেত্রীকে গত সপ্তাহে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।

আরও পড়ুনঃ আজ বিকেলেই বিমান, শাহি সাক্ষাতের আশায় ২ দিনের দিল্লি সফরে ধনখড়

পরিমনির বিরুদ্ধে অভিযোগ তিনি শুধু মাদক এবং মধুচক্র চালাতেন না সঙ্গে বাংলাদেশের প্রভাবশালী মানুষদের সঙ্গে তার যোগাযোগ ছিল খুবই ঘনিষ্ঠ। এই অভিনেত্রীর সঙ্গে সময় কাটানোর অভিযোগে ইতিমধ্যেই অপসারিত হয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার। এছাড়াও তদন্ত যত এগোচ্ছে ততোই সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য।l

ll 1

বাংলাদেশের শিল্পপতি থেকে রাজনীতিবিদ সকলের সঙ্গেই কোনো-না-কোনোভাবে যোগ রয়েছে অভিনেত্রী পরিমনির। আর এবার পরিমনির পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। এবার সেই প্রেক্ষিতেই বিস্ফোরক মন্তব্য করলেন তসলিমা। তিনি বলেছেন, ‘বাংলাদেশে তো প্রেম করাও অপরাধ।’

পুলিশের এক কর্মকর্তা এক সুন্দরী নায়িকার প্রেমে পড়েছেন
পুলিশের এক কর্মকর্তা এক সুন্দরী নায়িকার প্রেমে পড়েছেন

পুলিশের এক কর্মকর্তা এক সুন্দরী নায়িকার প্রেমে পড়েছেন বলে অফিসিয়ালি শাস্তি পাচ্ছেন। প্রেমের চেয়ে ভয়াবহ অপরাধ এখন আর কিছু নেই বাংলাদেশে। যৌনতার মতো নিকৃষ্ট জিনিসও আর কিছু নেই। তালিবানি রাজত্বের জন্য দেশটা অনেকদিন থেকেই একটু একটু করে তৈরি হয়েছে। এখন শুধু বাকি আছে, সব মেয়েদের গায়ে বাধ্যতামূলক বোরখা চড়ানো। আর প্রেম, ভালোবাসার কোনও গন্ধ পেলে মেয়েটিকে মাটিতে অর্ধেক পুঁতে পাথর ছুঁড়ে মেরে ফেলা।’

পরিমনির পাশে এবার তসলিমা, বাংলাদেশ কে নিয়ে বিস্ফোরক মন্তব্য লেখিকার

তিনি আরও বলেন ‘বাংলাদেশ চালায় মিডিয়া। মিডিয়া যদি বলে এই মেয়েটা খারাপ, তাহলে লক্ষ কোটি বুদ্ধিহীন দু’পেয়ে জীবের কাছে সে খারাপ। মিডিয়া যদি বলে ওই পুরুষটা ভাল, তাহলে লক্ষ কোটি নির্বোধ মানুষের কাছে সে ভাল। ব্রেনলেসদের যুক্তি বুদ্ধি থাকে না, বিচার বিবেচনা থাকে না। এরা হল ভেড়ার মতো। প্রথম ভেড়াটি হল মিডিয়া, প্রথম ভেড়াটি যেদিকে যায়, পেছনের ভেড়াগুলো সেদিকে যায়।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর