Taslima Nasreen: ‘কালী’ বিতর্কের আসরে এবার তসলিমা, হিন্দুদের বিরুদ্ধে তোপ দাগলেন লেখিকা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘কালী’ বিতর্কের আসরে এবার লেখিকা তসলিমা নাসরিন। মুখে সিগারেট, হাতে সমকামী পতাকা! কালীর এহেন রূপ দেখে বেজায় চটেছেন দেশের একাংশের নাগরিক। হিন্দু ভাবাবেগে আঘাত এবং হিন্দু দেবীর সম্মানহানির অভিযোগে পরিচালক লীনা মণিমেকলেইয়ের ‘কালী’ তথ্যচিত্র ঘিরে বিতর্ক তুঙ্গে দেশজুড়ে।

আরও পড়ুনঃ সময় চাইলেও আর্জি খারিজের সম্ভাবনা, নূপুরের বিষয়ে কড়া হচ্ছে কলকাতা পুলিশ

ইতিমধ্যেই পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর মুণ্ডচ্ছেদের হুমকিও দিয়েছেন অযোধ্যার এক পুরোহিত। রাজনৈতিক মহলেও এই ছবির পোস্টার ঘিরে বিতর্ক তুঙ্গে। এবার হিন্দুদের বিরুদ্ধে তোপ দাগলেন তসলিমা। তাঁর কথায়, ‘দুঃখ এই, হিন্দুরা দিন দিন মুসলমান হয়ে উঠছে।’ ফেসবুক পোস্টে তসলিমা লেখেন,

10 2
‘কালী’ বিতর্কের আসরে এবার তসলিমা, হিন্দুদের বিরুদ্ধে তোপ দাগলেন লেখিকা

“হিন্দুদের যে জিনিসটা আমার ভাল লাগে তা হল তাদের ভগবানকে যে যে রূপেই দেখুক, যে যেভাবেই কল্পনা করুক, এমনকী ভগবানকে যা খুশি তাই বলুক, তাতে তাদের কিছু যায় আসে না। কারণ তাদের গল্পে ভগবানদের নানা রকম কীর্তি কাহিনির কথা লেখা, তারা মানুষের মতোই কখনও ভাল কাজ করে, কখনও মন্দ কাজ করে। আদিকাল থেকে মানুষ এক ভগবানকে মেনেছে, আরেক ভগবানকে মানেনি।

9 3

অথবা সব ভগবানেরই সমালোচনা করেছে।” এরপরই আবার তিনি লেখেন, “এখন অনেকে বলছে এই ভগবানের গায়ে কাপড় নেই কেন, ওই ভগবানের মুখে সিগারেট কেন, সেই ভগবান সম্পর্কে সে কেন অমন কথা বললো, এতে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, সুতরাং আঘাতকারীর মুণ্ডু চাই। এটা হিন্দুরা শিখেছে উগ্র মুসলিমদের কাছ থেকে।”

11 3
‘কালী’ বিতর্কের আসরে এবার তসলিমা, হিন্দুদের বিরুদ্ধে তোপ দাগলেন লেখিকা

‘কালী’ বিতর্কের আসরে এবার তসলিমা, হিন্দুদের বিরুদ্ধে তোপ দাগলেন লেখিকা

নিজের বক্তব্যের কথা বলতে গিয়ে উত্তরপ্রদেশের ঘটনার উদাহরণ দেন তিনি। তসলিমা পোস্টে লিখেছেন, সেই বিক্রেতা কাগজের ঠোঙায় মাংস বিক্রি করছিলেন। কিন্তু ঠোঙায় হিন্দু দেবতার ছবি থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তসলিমা লিখেছেন, “দুঃখ এই, হিন্দুরা দিন দিন মুসলমান হয়ে উঠছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর