Tarun Majumdar: ফের শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলশনে দিতে হল তরুণ বাবুকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের স্বাস্থ্যের অবনতি। ভেন্টিলশনে দিতে হল পরিচালক তরুণ মজুমদারকে। তাঁর সেকেন্ডারি ইনফেকশন হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর ডায়ালিসিস চলছে বলে খবর। গত কালই তাঁর শারিরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল বলে খবর ছিল।

আরও পড়ুনঃ আসছে ‘হেরা ফেরি ৩’! থাকছেন সেই পুরনো জুটিই

‘দাদার কীর্তি’র স্রষ্টার রক্তচাপ ছিল নিচের দিকে। তাই স্বাস্থের খুঁটিনাটি আরও ভালভাবে খতিয়ে দেখেছিল মেডিকেল বোর্ড। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ডে রয়েছেন, চেস্ট মেডিসিন চিকিৎসক সোমনাথ কুণ্ডু, নেফ্রলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, মেডিসিন চিকিৎসক সৌমিত্র ঘোষ, নিউরো মেডিসিন চিকিৎসক বিমান রায় প্রমুখ।

23 1

৯১ বছর বয়সী এই পরিচালক দিন কয়েক আগেও এক তথ্যচিত্রের রেকি করতে পৌঁছে গিয়েছিলেন পুরুলিয়ায়। অনীক দত্তের অপরাজিত’র স্পেশ্যাল স্ক্রিনিং-এ হাজির ছিলেন, অনীকের ছবি দেখে জাহির করে মুগ্ধতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত