বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২ আসনে জিতে ক্ষমতায় বিএনপি; ১৮ মাসের অন্তর্বর্তী শাসনের ইতি টেনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ তিন দশকের বেশি সময় পর বাংলাদেশ পেল পুরুষ প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারম্যান Tarique Rahman মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। রাষ্ট্রপতি Mohammed Shahabuddin জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁকে শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে ১৮ মাসের অন্তর্বর্তী শাসনের অধ্যায়ের আনুষ্ঠানিক অবসান ঘটল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয় তুলে নিয়ে সরকার গঠনের পথ সুগম করে দলটি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত Khaleda Zia-র নেতৃত্বে শেষবার ক্ষমতায় ছিল বিএনপি। প্রায় দুই দশক পর আবার ক্ষমতায় ফিরল দলটি।

Shamim Ahamed Ads

মঙ্গলবার তারেক রহমানের সঙ্গে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরাও শপথ নেন। তাঁদের মধ্যে রয়েছেন Mirza Fakhrul Islam Alamgir, Amir Khasru Mahmud Chowdhury, Salahuddin Ahmed, Iqbal Hasan Mahmud এবং Hafiz Uddin Ahmed
মন্ত্রীদের ২৫ জনের মধ্যে ১৭ জনই নতুন মুখ, আর প্রতিমন্ত্রীদের মধ্যে ২৪ জনই প্রথমবার দায়িত্ব পেলেন। তারেক রহমান নিজেও এই প্রথম মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ উড়ানে ঢাকায় পৌঁছান লোকসভার স্পিকার Om Birla। তাঁকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সচিব মহম্মদ নজরুল ইসলাম ও দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিদেশসচিব Vikram Misri

এর আগে সকালে নবনির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠানকে ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অংশ হিসেবে সোমবার রাতে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Muhammad Yunus। তাঁর ভাষণের পরই শেষ হয় অন্তর্বর্তী শাসনের অধ্যায়। সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের দপ্তর বণ্টনের আনুষ্ঠানিক নির্দেশিকা জারি হওয়ার কথা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত