kmc election 2021 : দলীয় নির্দেশ কে বুড়ো আঙুল, নির্দলেই লড়াই তনিমা-সচ্চিদানন্দ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবারের পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বেশকয়েক বার দ্বন্দ্ব তৈরি হয়েছে খোদ দলের অন্দরেই। যারফলে টিকিট না পেয়েই নির্দলের হয়েই লড়াই করার জন্য মনোনয়ন জমা দিয়েছেন অনেক। যা নিয়ে গতকাল ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক ব্যানার্জি। তবু নিজেদের লক্ষ্যে অবিচল তনিমা-সচ্চিদানন্দ।

আরও পড়ুনঃ নায়িকাকে জিতিয়ে ভুল করেছে জনগণ, বাসুদেব নাম জপলেন সুকান্ত

- Advertisement -

গতকাল নির্দল প্রার্থীদের কে বহিষ্কারের হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল অভিষেকের তরফ থেকে। তবে সেসবে খুব একটা গুরুত্ব দিতে নারাজ কলকাতার ৭২ নম্বর ওয়ার্ড ও ৬৮ নম্বর ওয়ার্ডের দুই নির্দল প্রার্থী।

এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৭২ নম্বর ওয়ার্ডের প্রার্থী সচ্চিদানন্দ ব্যানার্জি বলেন, গত ২০১৬ সাল থেকে আমার দলের সদস্যপদ পুনননবীকরণ করা হয়নি । তাই দল থেকে বহিষ্কারের কোন প্রশ্নই আসে না। তাই আমি আমার পথ থেকে একেবারেই পিছপা হব না। কিন্তু মন থেকে আমি নিজেকে মমতা ব্যানার্জির সৈন্যই মনে করি।

দলীয় নির্দেশ কে বুড়ো আঙুল, নির্দলেই তনিমা-সচ্চিদানন্দ

দলীয় নির্দেশ কে বুড়ো আঙুল, নির্দলেই লড়াই তনিমা-সচ্চিদানন্দ
দলীয় নির্দেশ কে বুড়ো আঙুল, নির্দলেই লড়াই তনিমা-সচ্চিদানন্দ

একই রকম ভাবে নিজের রাস্তায় অবিচল থাকার কথা জানান সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। তিনি বলেন, এই মুহূর্তে নির্দলের থেকে মনোনয়ন প্রত্যাহার করার কোন ভাবনা তাঁর নেই। পাশাপাশি একুশে জুলাইয়ের প্রসঙ্গ টেনে বলেন এই অনুষ্ঠানে আমাকে দল ডাকুক বা না ডাকুক আমি ঠিক যাবই। কারন আমি মনে প্রানে তৃণমূলের সৈনিক। তবে এই পরিস্থিতি তে আগামী দিনে এই দুই বিক্ষুব্ধের ক্ষেত্রে কি ভূমিকা নেয় ঘাসফুল শিবির সেদিকেই নজর সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর