চলতি সপ্তাহের শুরুতেই তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে গিয়েছে। মঙ্গলবারও পারদ নেমেছে। তবে বুধবার সকাল থেকে ঠান্ডা আমেজ থাকলেও হাড় কাঁপানো ভাব নেই। এদিন তাপমাত্রা অনেকটাই বেড়েছে। আজ কেমন থাকবে আবহাওয়া
গঙ্গাসাগরের উপর দিয়ে উত্তর-উত্তর পশ্চিমী হাওয়া বইবে। ১৭ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। পারদ স্বাভাবিকের তুলনায় নিচে থাকবে।